হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অপরাধপ্রবণতা রুখতে সবার সহযোগিতা চাইলেন চকরিয়া থানার নবাগত ওসি তৌহিদুল আনোয়ার

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সাড়ে চার লাখ জনগোষ্ঠীর নিরাপদ বসবাস নিশ্চিত করতে থানা পুলিশ সবসময় বদ্ধপরিকর বলে জানিয়েছেন চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি শনিবার (৩০ আগস্ট) রাতে থানার সম্মেলন কক্ষে আয়োজিত চকরিয়া উপজেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।

ওসি তৌহিদুল আনোয়ার চকরিয়া উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলেন, আমি ২৪ আগস্ট চকরিয়া থানায় যোগদান করেছি। জেলার মধ্যে চকরিয়া উপজেলা একটি বৃহত্তর এলাকা। ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত চকরিয়া উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস। জনসংখ্যা অনুপাতে এলাকাভিত্তিক নানাবিধ অপরাধপ্রবণতার বিষয়টি আমলে যোগদানের পর থেকে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো রাখার অভিপ্রায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি চকরিয়া থানার কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে টিম ওয়ার্ক সক্রিয়ভাবে কাজ শুরু করেছি।

তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। এইক্ষেত্রে আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে আশাকরি। তিনি বলেন, যেকোনো প্রয়োজনে সবসময় আমার সঙ্গে কথা বলবেন। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে প্রতিটি এলাকায় অপরাধ দমন সহজ হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা পুলিশকে পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম কর্মীরা সবসময় সহযোগিতা করবে। পাশাপাশি মাদক বাণিজ্য, চুরি-ডাকাতি ছিনতাই, দখলবাজি, চাঁদাবাজি বন্ধ করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ সবধরনের অপরাধপ্রবণতা রুখে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানান সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, নানাবিধ
অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর দ্রুত সেই বিষয়ে ব্যবস্থা নিলে পুলিশের উপর জনগণের আস্থা বাড়বে। এতে এলাকাভিত্তিক অপরাধপ্রবণতা গুলো সহজে নির্মূল করা সম্ভব হবে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াছিন মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন চকরিয়ায় কর্মরত সাংবাদকর্মীবৃন্দ। এতে উপস্থিত ছিলেন চকরিয়া থানায় কর্মরত বিভিন্নস্থরের পুলিশ অফিসারবৃন্দ। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অপরাধপ্রবণতা রুখতে সবার সহযোগিতা চাইলেন চকরিয়া থানার নবাগত ওসি তৌহিদুল আনোয়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অপরাধপ্রবণতা রুখতে সবার সহযোগিতা চাইলেন চকরিয়া থানার নবাগত ওসি তৌহিদুল আনোয়ার

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সাড়ে চার লাখ জনগোষ্ঠীর নিরাপদ বসবাস নিশ্চিত করতে থানা পুলিশ সবসময় বদ্ধপরিকর বলে জানিয়েছেন চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি শনিবার (৩০ আগস্ট) রাতে থানার সম্মেলন কক্ষে আয়োজিত চকরিয়া উপজেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। ওসি তৌহিদুল আনোয়ার চকরিয়া উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলেন, আমি ২৪ আগস্ট চকরিয়া থানায় যোগদান করেছি। জেলার মধ্যে চকরিয়া উপজেলা একটি বৃহত্তর এলাকা। ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত চকরিয়া উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস। জনসংখ্যা অনুপাতে এলাকাভিত্তিক নানাবিধ অপরাধপ্রবণতার বিষয়টি আমলে যোগদানের পর থেকে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো রাখার অভিপ্রায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি চকরিয়া থানার কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে টিম ওয়ার্ক সক্রিয়ভাবে কাজ শুরু করেছি। তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। এইক্ষেত্রে আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে আশাকরি। তিনি বলেন, যেকোনো প্রয়োজনে সবসময় আমার সঙ্গে কথা বলবেন। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে প্রতিটি এলাকায় অপরাধ দমন সহজ হবে। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা পুলিশকে পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম কর্মীরা সবসময় সহযোগিতা করবে। পাশাপাশি মাদক বাণিজ্য, চুরি-ডাকাতি ছিনতাই, দখলবাজি, চাঁদাবাজি বন্ধ করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ সবধরনের অপরাধপ্রবণতা রুখে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানান সাংবাদিকরা। মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, নানাবিধ অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর দ্রুত সেই বিষয়ে ব্যবস্থা নিলে পুলিশের উপর জনগণের আস্থা বাড়বে। এতে এলাকাভিত্তিক অপরাধপ্রবণতা গুলো সহজে নির্মূল করা সম্ভব হবে। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াছিন মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন চকরিয়ায় কর্মরত সাংবাদকর্মীবৃন্দ। এতে উপস্থিত ছিলেন চকরিয়া থানায় কর্মরত বিভিন্নস্থরের পুলিশ অফিসারবৃন্দ। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×