হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবশেষে ইসরাইলি বিমানের জন্য আকাশ উন্মুক্ত করল ওমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


মাস্কাট, ২৩ ফেব্রুয়ারি – অবশেষে ইহুদিবাদী ইসরায়েলের উড়োজাহাজের জন্য আকাশ পথ উন্মুক্ত করে দিলো ওমান। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপসাগরীয় দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আল জাজিরা।

এর ফলে ইসরায়েলি এয়ারলাইনসগুলোর প্লেন এখন থেকে ওমানসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের উপর দিয়ে উড়তে পারবে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদকে তার এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

কোহেন বলেন, ‘এটি ইসরায়েলি অর্থনীতি এবং ইসরায়েলি ভ্রমণকারীদের জন্য একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ’

এর আগে ২০২১ সালের জুলাইতে ইসরায়েলি এয়ারলাইনসকে নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয় মধ্যপ্রাচ্যের জায়ান্ট সৌদি আরব। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের পর সৌদি আরব এই সিদ্ধান্ত নেয়।

তবে ওমানের আকাশসীমা বন্ধ থাকায় ইসরায়েলি উড়োজাহাজগুলো এশিয়ার আকাশে উড়তে সবচেয়ে সহজ রুটটি ব্যবহার করতে পারেনি।

এবার উপসাগরীয় দেশটি তার সিদ্ধান্ত বদল করায় ইসরায়েল থেকে থাইল্যান্ড এবং ভারতের মতো এশিয়ান গন্তব্যে ফ্লাইটের সময়সীমা কমপক্ষে দুই ঘণ্টা কমে যাবে।

যদিও ইসরায়েল ও ওমানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে উপসাগরীয় রাষ্ট্রটি ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক প্রকাশের ক্ষেত্রে তেমন অনিচ্ছুক ছিল না বলেই মনে করা হচ্ছে। যদিও ২০১৮ সালে, প্রয়াত সুলতান কাবুস ইসরায়েলি নেতা নেতানিয়াহুকে মাস্কাটে স্বাগত জানিয়েছিলেন।

এমনকি ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করায় ওমানই ছিলো প্রথম দেশ, যারা সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে অভিনন্দন জানিয়েছিল।

এন এ/ ২৩ ফেব্রুয়ারি




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অবশেষে ইসরাইলি বিমানের জন্য আকাশ উন্মুক্ত করল ওমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবশেষে ইসরাইলি বিমানের জন্য আকাশ উন্মুক্ত করল ওমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মাস্কাট, ২৩ ফেব্রুয়ারি – অবশেষে ইহুদিবাদী ইসরায়েলের উড়োজাহাজের জন্য আকাশ পথ উন্মুক্ত করে দিলো ওমান। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপসাগরীয় দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আল জাজিরা। এর ফলে ইসরায়েলি এয়ারলাইনসগুলোর প্লেন এখন থেকে ওমানসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের উপর দিয়ে উড়তে পারবে। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদকে তার এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন। কোহেন বলেন, ‘এটি ইসরায়েলি অর্থনীতি এবং ইসরায়েলি ভ্রমণকারীদের জন্য একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ’ এর আগে ২০২১ সালের জুলাইতে ইসরায়েলি এয়ারলাইনসকে নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয় মধ্যপ্রাচ্যের জায়ান্ট সৌদি আরব। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের পর সৌদি আরব এই সিদ্ধান্ত নেয়। তবে ওমানের আকাশসীমা বন্ধ থাকায় ইসরায়েলি উড়োজাহাজগুলো এশিয়ার আকাশে উড়তে সবচেয়ে সহজ রুটটি ব্যবহার করতে পারেনি। এবার উপসাগরীয় দেশটি তার সিদ্ধান্ত বদল করায় ইসরায়েল থেকে থাইল্যান্ড এবং ভারতের মতো এশিয়ান গন্তব্যে ফ্লাইটের সময়সীমা কমপক্ষে দুই ঘণ্টা কমে যাবে। যদিও ইসরায়েল ও ওমানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে উপসাগরীয় রাষ্ট্রটি ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক প্রকাশের ক্ষেত্রে তেমন অনিচ্ছুক ছিল না বলেই মনে করা হচ্ছে। যদিও ২০১৮ সালে, প্রয়াত সুলতান কাবুস ইসরায়েলি নেতা নেতানিয়াহুকে মাস্কাটে স্বাগত জানিয়েছিলেন। এমনকি ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করায় ওমানই ছিলো প্রথম দেশ, যারা সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে অভিনন্দন জানিয়েছিল। এন এ/ ২৩ ফেব্রুয়ারি [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×