ঢাকা, ১০ ডিসেম্বর – ‘বিজয় বইমেলা ২০২৫’ শুরু হচ্ছে আজ (বুধবার)। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ৩৫, জীবিত উদ্ধার একজন
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে বিজয় বইমেলা উদ্যাপন জাতীয় কমিটির এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার বিকেল ৪টায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি রেজাউল করিম বাদশা।
বিজয় বইমেলা চলবে ১০ থেকে ২২ ডিসেম্বর। কর্মদিবসে বেলা আড়াইটা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন