হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্ডারপাসের পানিতে গাড়ি ডুবে তরুণীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ মে ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২২ মে – ভারতের বেঙ্গালুরুতে প্রচণ্ড বৃষ্টিতে আন্ডারপাসের জমা পানিতে গাড়ি ডুবে প্রাণ হারালেন ২২ বছরের এক তরুণী।

বেঙ্গালুরুর একেবারে প্রাণকেন্দ্রে রোববার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় গলা পর্যন্ত পানি জমেছিল ওই আন্ডারপাসে। সেখান দিয়ে গাড়ি নিয়ে এগোতে গিয়েই এই বিপত্তি।

আরও পড়ুন

ডেঙ্গুর ভয়াবহ রূপ: একদিনে ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ২,২১৮ জন

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ছজন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে গাড়ি নিয়ে বেঙ্গালুরুতে ঘুরতে এসেছিলেন তারা।

আন্ডারপাসে ঠিক কতটা পানি জমেছে, বাইরে থেকে দেখে তা বুঝতে পারেননি চালক। তিনি সেখান দিয়েই গাড়ি এগিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু গাড়িটি পানিতে ডুবে যায়। ফলে আর তা এগিয়ে নিয়ে যেতে পারেননি চালক।

গাড়ি আটকে গেছে দেখে ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল এবং জরুরি পরিষেবার কর্মীদের। তাদের দীর্ঘক্ষণের চেষ্টায় গাড়ি থেকে সবাইকেই উদ্ধার করা হয়।

হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তরুণীর নাম ভানুরেখা। তিনি একটি নামি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী।

এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান কর্নাটকের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

গাড়িতে আটকেপড়া অন্য যাত্রীদের চিকিৎসাও বিনামূল্যে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি আটকে যাওয়ার পর ক্রমশ পানিতে ডুবে যাচ্ছিল। ভেতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

স্থানীয়রা অনেকেই দূর থেকে শাড়ি, দড়ি ইত্যাদি ছুড়ে দিয়ে তাদের টেনে বাইরে আনার চেষ্টা করেছিলেন। যাত্রীদের মধ্যে দুজন সাঁতার কেটে বাইরে আসতে পেরেছিলেন। কিন্তু বাকিদের উদ্ধার করার চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। আরও আগে উদ্ধার করা গেলে হয়তো তরুণী প্রাণে বেঁচে যেতেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ২২ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আন্ডারপাসের পানিতে গাড়ি ডুবে তরুণীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্ডারপাসের পানিতে গাড়ি ডুবে তরুণীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ মে ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২২ মে – ভারতের বেঙ্গালুরুতে প্রচণ্ড বৃষ্টিতে আন্ডারপাসের জমা পানিতে গাড়ি ডুবে প্রাণ হারালেন ২২ বছরের এক তরুণী। বেঙ্গালুরুর একেবারে প্রাণকেন্দ্রে রোববার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় গলা পর্যন্ত পানি জমেছিল ওই আন্ডারপাসে। সেখান দিয়ে গাড়ি নিয়ে এগোতে গিয়েই এই বিপত্তি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ছজন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে গাড়ি নিয়ে বেঙ্গালুরুতে ঘুরতে এসেছিলেন তারা। আন্ডারপাসে ঠিক কতটা পানি জমেছে, বাইরে থেকে দেখে তা বুঝতে পারেননি চালক। তিনি সেখান দিয়েই গাড়ি এগিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু গাড়িটি পানিতে ডুবে যায়। ফলে আর তা এগিয়ে নিয়ে যেতে পারেননি চালক। গাড়ি আটকে গেছে দেখে ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল এবং জরুরি পরিষেবার কর্মীদের। তাদের দীর্ঘক্ষণের চেষ্টায় গাড়ি থেকে সবাইকেই উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তরুণীর নাম ভানুরেখা। তিনি একটি নামি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান কর্নাটকের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গাড়িতে আটকেপড়া অন্য যাত্রীদের চিকিৎসাও বিনামূল্যে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি আটকে যাওয়ার পর ক্রমশ পানিতে ডুবে যাচ্ছিল। ভেতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। স্থানীয়রা অনেকেই দূর থেকে শাড়ি, দড়ি ইত্যাদি ছুড়ে দিয়ে তাদের টেনে বাইরে আনার চেষ্টা করেছিলেন। যাত্রীদের মধ্যে দুজন সাঁতার কেটে বাইরে আসতে পেরেছিলেন। কিন্তু বাকিদের উদ্ধার করার চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। আরও আগে উদ্ধার করা গেলে হয়তো তরুণী প্রাণে বেঁচে যেতেন। সূত্র: যুগান্তরআইএ/ ২২ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×