হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমি কি কাউকে অসম্মান করেছি- সমালোচনার জবাবে দিলেন বর্ষা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৯ মার্চ – সন্তানেরা বড় হচ্ছে, এই অজুহাতে সিনেমা ছাড়তে চান বলে জানান চিত্রনায়িকা বর্ষা। হাতে থাকা তিনটি ছবির কাজ শেষে আর নতুন কোনো ছবির কাজ করবেন না। এই অভিনেত্রীর মতে, তার সন্তানেরা এখন বড় হচ্ছে। বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কীভাবে নেবে, এমন চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে সরার ঘোষণা দিয়েছেন তিনি।

বর্ষার এমন মন্তব্যে চটেছেন আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি, অভিনেত্রী দীপা খন্দকার থেকে শুরু করে আরো অনেকেই। সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে অনেকেই এই নায়িকার সমালোচনা করেছেন।
বর্ষার এমন মন্তব্য যখন সমালোচনা বয়ে বেড়াচ্ছে তখন অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্ষা বলেন, সোশ্যাল মিডিয়ায় আসলে সব কিছু বলতে নেই।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

আমি যেটা বলেছিলাম, সেটা একেবারে আমার ব্যক্তিগত চিন্তা এবং আমার মনের কথা। এটা আমার সিদ্ধান্ত। অথচ এ নিয়ে মানুষজন আলোচনা-সমালোচনা শুরু করেছে!
নিজের সন্তানদের কথা চিন্তা করেই অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমি কি কাউকে অসম্মান করেছি এখানে? আমাদের মিডিয়াতে অনেক দম্পতি আছেন, যারা একটা সময় অভিনয় ছেড়ে দিয়েছেন।

মৌসুমী-ওমর সানি কিংবা নাঈম-শাবনাজের মতো জুটির কথাই ধরুন। আমরা তাদের ভালোবাসি, তাদের চমৎকার সম্পর্কের প্রশংসা করি।
তিনি আরো বলেন, আমার এই সিদ্ধান্ত নিয়ে এত সমালোচনা করার কিছু নেই। অভিনয় ছেড়ে দেওয়া একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা অন্য কারো বিরক্তির কারণ হওয়ার মতো কিছু নয়।

বর্ষার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ সমালোচনা করেছেন।

আইএ/ ২৯ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আমি কি কাউকে অসম্মান করেছি- সমালোচনার জবাবে দিলেন বর্ষা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আমি কি কাউকে অসম্মান করেছি- সমালোচনার জবাবে দিলেন বর্ষা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমি কি কাউকে অসম্মান করেছি- সমালোচনার জবাবে দিলেন বর্ষা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ মার্চ – সন্তানেরা বড় হচ্ছে, এই অজুহাতে সিনেমা ছাড়তে চান বলে জানান চিত্রনায়িকা বর্ষা। হাতে থাকা তিনটি ছবির কাজ শেষে আর নতুন কোনো ছবির কাজ করবেন না। এই অভিনেত্রীর মতে, তার সন্তানেরা এখন বড় হচ্ছে। বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কীভাবে নেবে, এমন চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে সরার ঘোষণা দিয়েছেন তিনি। বর্ষার এমন মন্তব্যে চটেছেন আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি, অভিনেত্রী দীপা খন্দকার থেকে শুরু করে আরো অনেকেই। সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে অনেকেই এই নায়িকার সমালোচনা করেছেন। বর্ষার এমন মন্তব্য যখন সমালোচনা বয়ে বেড়াচ্ছে তখন অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্ষা বলেন, সোশ্যাল মিডিয়ায় আসলে সব কিছু বলতে নেই। আমি যেটা বলেছিলাম, সেটা একেবারে আমার ব্যক্তিগত চিন্তা এবং আমার মনের কথা। এটা আমার সিদ্ধান্ত। অথচ এ নিয়ে মানুষজন আলোচনা-সমালোচনা শুরু করেছে! নিজের সন্তানদের কথা চিন্তা করেই অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমি কি কাউকে অসম্মান করেছি এখানে? আমাদের মিডিয়াতে অনেক দম্পতি আছেন, যারা একটা সময় অভিনয় ছেড়ে দিয়েছেন। মৌসুমী-ওমর সানি কিংবা নাঈম-শাবনাজের মতো জুটির কথাই ধরুন। আমরা তাদের ভালোবাসি, তাদের চমৎকার সম্পর্কের প্রশংসা করি। তিনি আরো বলেন, আমার এই সিদ্ধান্ত নিয়ে এত সমালোচনা করার কিছু নেই। অভিনয় ছেড়ে দেওয়া একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা অন্য কারো বিরক্তির কারণ হওয়ার মতো কিছু নয়। বর্ষার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ সমালোচনা করেছেন। আইএ/ ২৯ মার্চ ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আমি কি কাউকে অসম্মান করেছি- সমালোচনার জবাবে দিলেন বর্ষা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×