ইসলামাবাদ, ২১ অক্টোবর – পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানের বোন আলীমা খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এই আদেশ দেওয়া হয় তার বিরুদ্ধে হওয়া মামলায় ধারাবাহিক অনুপস্থিতির কারণে। আদালত তাকে আগামী ২২ অক্টোবর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২
এই মামলায় আলীমা খানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবারের (২০ অক্টোবর) শুনানিতে বাকি ১০ অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন এবং ৫ জন সরকারি সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।
৭১ বছর বয়সী সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা চলছে। তিনি ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন