হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে সামরিক হামলার হুমকি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন


মস্কো, ১৪ জানুয়ারি – ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আবারও হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে নতুন সামরিক হামলার হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি গত বছরের জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পুনরাবৃত্তির বিষয়ে ওয়াশিংটনকে স্পষ্ট সতর্কবার্তা দেন।

আরও পড়ুন

বিষাক্ত ইনজেকশনের পর অলৌকিক বেঁচে ফেরা: মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেস্টার পর মুখ খুললেন ক্রিস্টিয়া পাইক

জাখারোভা বলেন, এ ধরনের পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলবে। তিনি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিকেও সরাসরি ‘ব্ল্যাকমেইল’ হিসেবে অভিহিত করেন। তার ভাষায়, ইরানের বিদেশি অংশীদারদের ভয় দেখাতে বাণিজ্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহারের এই অশোভন প্রচেষ্টা রাশিয়া দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এ ধরনের অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি দাবি করেন, এসব আন্দোলন কৃত্রিমভাবে উসকে দেওয়া হয়েছে এবং বর্তমানে তা ধীরে ধীরে স্তিমিত হচ্ছে। পরিস্থিতি ক্রমেই স্থিতিশীলতার দিকে এগোচ্ছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, ইরানি দেশপ্রেমিকরা যেন বিক্ষোভ অব্যাহত রাখে, নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেয় এবং হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করে, কারণ তাদের বড় মূল্য দিতে হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানে সামরিক হামলার হুমকি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে সামরিক হামলার হুমকি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৪ জানুয়ারি – ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আবারও হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে নতুন সামরিক হামলার হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি গত বছরের জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পুনরাবৃত্তির বিষয়ে ওয়াশিংটনকে স্পষ্ট সতর্কবার্তা দেন।জাখারোভা বলেন, এ ধরনের পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলবে। তিনি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিকেও সরাসরি ‘ব্ল্যাকমেইল’ হিসেবে অভিহিত করেন। তার ভাষায়, ইরানের বিদেশি অংশীদারদের ভয় দেখাতে বাণিজ্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহারের এই অশোভন প্রচেষ্টা রাশিয়া দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এ ধরনের অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি দাবি করেন, এসব আন্দোলন কৃত্রিমভাবে উসকে দেওয়া হয়েছে এবং বর্তমানে তা ধীরে ধীরে স্তিমিত হচ্ছে। পরিস্থিতি ক্রমেই স্থিতিশীলতার দিকে এগোচ্ছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, ইরানি দেশপ্রেমিকরা যেন বিক্ষোভ অব্যাহত রাখে, নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেয় এবং হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করে, কারণ তাদের বড় মূল্য দিতে হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×