কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে কোস্ট গার্ডের জাহাজ ও সেন্ট মার্টিন স্টেশনের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার বাপ্পি (৩১), ওলিউল্লাহ (৪৫), আসাদুজ্জামান (২৬), জাহান আলী (২৩), বায়েজিদ (৩৬), মিরাজুল ইসলাম (৩০), হাসান (৩৪), মিলন (৩১), রবিউল ইসলাম (৪৫) এবং নোয়াখালীর আসিফ (২৩), রাজিব (২৪) ও বাবুল হোসেন (৩৬)।
কোস্ট গার্ডের কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন।
চকরিয়ায় রেলপথে মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
তিনি আরও বলেন, বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট পাওয়া যায়। ৭৫০ বস্তা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: সেন্ট মার্টিনে ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক ক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন