জেরুজালেম, ০৮ সেপ্টেম্বর – ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফিলিস্তিনকে কড়া বার্তা দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এক পোস্টে কাৎজ বলেন, আজ, গাজা শহরের আকাশে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানবে এবং সন্ত্রাসের টাওয়ারের ছাদ কেঁপে উঠবে।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
এই বার্তাটি এমন সময়ে এসেছে যখন ইসরায়েল উত্তরাঞ্চলীয় উপত্যকায় অবস্থিত গাজা শহর দখলের জন্য একটি বড় আক্রমণের মঞ্চ তৈরি করছে।
গাজায় এবং বিদেশে বিলাসবহুল হোটেলগুলোতে থাকা হামাসের জন্য এটি শেষ সতর্কবার্তা বলেও জানান তিনি। তার ভাষ্য, জিম্মিদের মুক্তি দাও এবং তোমাদের অস্ত্র নামিয়ে দাও, না হলে গাজা ধ্বংস হয়ে যাবে এবং তোমাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে।
এদিকে সোমবার (৮ সেপ্টেম্বর) দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ এলাকাটি ছেড়ে গেছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৮ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন