হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলি হামলার তীব্র নিন্দা এবং কাতার-ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন


ঢাকা, ১৫ সেপ্টেম্বর – সম্প্রতি কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে উপদেষ্টা কাতার ও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথা জানিয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে ঢাকার অবস্থান তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তৌহিদ হোসেন বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে অকারণে ও অযৌক্তিকভাবে ইসরায়েলি আক্রমণ কেবল কাতারের ওপর আক্রমণ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননা। বাংলাদেশ এই আগ্রাসনকে ইসরায়েলের একটি বেপরোয়া অভিযানের অংশ হিসেবে দেখে, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং বারবার জাতিসংঘের প্রস্তাবগুলোকে অবজ্ঞা করে চলেছে।

সম্মেলনে বাংলাদেশ ইসরায়েলি উসকানি ও আগ্রাসন রোধে সব ওআইসি সদস্য রাষ্ট্রের সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সম্মিলিতভাবে ইসরায়েলকে এই নগ্ন আগ্রাসনের জন্য জবাবদিহি করতে হবে এবং অবিলম্বে এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধের দাবি জানাতে হবে।

তারা গাজায় ইসরায়েলি দখলদারত্ব অবিলম্বে বন্ধ করার এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে দ্বিরাষ্ট্রীয় ফরমুলা অনুসরণ করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

নেতারা গাজার জনগণের জন্য আন্তর্জাতিক সাহায্য ও খাদ্য সরবরাহের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারেরও আহ্বান জানান, কারণ ফিলিস্তিনি নারী-পুরুষ অনাহারে মারা যাচ্ছে। নেতারা দ্ব্যর্থহীনভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক বিচার আদালতের হস্তক্ষেপ দাবি করেন, যাতে ইসরায়েলি নেতারা একের পর এক মুসলিম রাষ্ট্রের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন ও ফিলিস্তিনে গণহত্যা চালানোর জন্য জবাবদিহি করতে পারেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলি হামলার তীব্র নিন্দা এবং কাতার-ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলি হামলার তীব্র নিন্দা এবং কাতার-ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ সেপ্টেম্বর – সম্প্রতি কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে উপদেষ্টা কাতার ও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথা জানিয়েছেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে ঢাকার অবস্থান তুলে ধরেন তিনি।তৌহিদ হোসেন বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে অকারণে ও অযৌক্তিকভাবে ইসরায়েলি আক্রমণ কেবল কাতারের ওপর আক্রমণ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননা। বাংলাদেশ এই আগ্রাসনকে ইসরায়েলের একটি বেপরোয়া অভিযানের অংশ হিসেবে দেখে, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং বারবার জাতিসংঘের প্রস্তাবগুলোকে অবজ্ঞা করে চলেছে।সম্মেলনে বাংলাদেশ ইসরায়েলি উসকানি ও আগ্রাসন রোধে সব ওআইসি সদস্য রাষ্ট্রের সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সম্মিলিতভাবে ইসরায়েলকে এই নগ্ন আগ্রাসনের জন্য জবাবদিহি করতে হবে এবং অবিলম্বে এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধের দাবি জানাতে হবে।তারা গাজায় ইসরায়েলি দখলদারত্ব অবিলম্বে বন্ধ করার এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে দ্বিরাষ্ট্রীয় ফরমুলা অনুসরণ করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।নেতারা গাজার জনগণের জন্য আন্তর্জাতিক সাহায্য ও খাদ্য সরবরাহের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারেরও আহ্বান জানান, কারণ ফিলিস্তিনি নারী-পুরুষ অনাহারে মারা যাচ্ছে। নেতারা দ্ব্যর্থহীনভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক বিচার আদালতের হস্তক্ষেপ দাবি করেন, যাতে ইসরায়েলি নেতারা একের পর এক মুসলিম রাষ্ট্রের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন ও ফিলিস্তিনে গণহত্যা চালানোর জন্য জবাবদিহি করতে পারেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×