হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওতে গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও::

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন থেকে জমিলা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়নের পালাকাটা গ্রামের শামশুল আলমের ছেলে প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে শাশুড় বাড়ির লোকজন পালিয়ে গেছে।

জমিলা আক্তার উপজেলার ঈদগাঁও জাগির পাড়া এলাকার শামশুল আলমের কন্যা। বিগত ৫ মাস পূর্বে নজরুল ইসলামের সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয়। খবর পেয়ে ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহল প্রতিবেদন তৈরী করে মৃতদেহ থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের

পুলিশ জানায়, ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। তবে পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, বিয়ের পর থেকে কয়েকমাস সুখে শান্তি বসবাস করে আসছিল জমিলা। বিয়ের কিছু মাস পর স্বামী বিদেশ চলে গেলে শাশুড়ী- ননদরা মিলে গৃহবধূ জমিলাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত৷ তার ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে মারধর করে রুমের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। জড়িতদের শাস্তির দাবি করেন স্বজনরা।

তব৷স্থানীয়দের ধারণা জমিলা আক্তার আত্মহত্যা করেছে। ঘটনাটি পূঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। নিহতের ভাই মনির আহমদ বলেন, প্রশাসনিক প্রক্রিয়া ও দাফন কাফন শেষে মামলা দায়ের করা হবে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে আসল রহস্য উন্মোচন হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওতে গৃহবধূর লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওতে গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন
Print Image
সেলিম উদ্দীন, ঈদগাঁও:: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন থেকে জমিলা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়নের পালাকাটা গ্রামের শামশুল আলমের ছেলে প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে শাশুড় বাড়ির লোকজন পালিয়ে গেছে। জমিলা আক্তার উপজেলার ঈদগাঁও জাগির পাড়া এলাকার শামশুল আলমের কন্যা। বিগত ৫ মাস পূর্বে নজরুল ইসলামের সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয়। খবর পেয়ে ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহল প্রতিবেদন তৈরী করে মৃতদেহ থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। তবে পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, বিয়ের পর থেকে কয়েকমাস সুখে শান্তি বসবাস করে আসছিল জমিলা। বিয়ের কিছু মাস পর স্বামী বিদেশ চলে গেলে শাশুড়ী- ননদরা মিলে গৃহবধূ জমিলাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত৷ তার ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে মারধর করে রুমের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। জড়িতদের শাস্তির দাবি করেন স্বজনরা। তব৷স্থানীয়দের ধারণা জমিলা আক্তার আত্মহত্যা করেছে। ঘটনাটি পূঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। নিহতের ভাই মনির আহমদ বলেন, প্রশাসনিক প্রক্রিয়া ও দাফন কাফন শেষে মামলা দায়ের করা হবে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে আসল রহস্য উন্মোচন হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×