হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে বই বিক্রির ঘটনায় মাদ্রাসা সুপার-সভাপতিসহ চারজন পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদরাসায় সরকারি পাঠ্য বই অবৈধভাবে বিক্রি চেষ্টার ঘটনায় জড়িত অভিযোগে মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাস্টার রুকন উদ্দিন ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিনসহ চারজনকে হেফাজতে নিয়েছে ঈদগাঁও থানা পুলিশ। অপর দুই আটককৃত হল বই ক্রেতা ইমরান ও বই বহনে জড়িত গাড়ি চালক হাসমত আলী।

সোমবার (১৮ আগস্ট ) বিকাল চারটার দিকে পুলিশ তাদের সংশ্লিষ্ট ঘটনায় জড়িত অভিযোগে জব্দকৃত বইসহ হেফাজতে নেয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান চারজনকে হেফাজতে নেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা থানায় এসেছেন, তিনি যেভাবে আইনানুগ প্রক্রিয়া নেবেন তাই হবে। এঘটনায় উপজেলায় তোলপাড় শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান,এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

উল্লেখ্য, গতকাল ১৭ আগস্ট রাতে সরকারি পাঠ্যবই অবৈধ ভাবে বিক্রিকালে জনতা গাড়িসহ জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানাকে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম অবহিত করেন। অবস্থা বেগতিক দেখে সুপার (ভারপ্রাপ্ত) গা ঢাকা দিয়ে মোবাইল বন্ধ করে ফেলেন।

অপরদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন ইউএনওর অনুমতি নিয়ে বিক্রির কথা দাবি করলেও পরদিন পর্যন্ত এর সপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে বই বিক্রির ঘটনায় মাদ্রাসা সুপার-সভাপতিসহ চারজন পুলিশ হেফাজতে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে বই বিক্রির ঘটনায় মাদ্রাসা সুপার-সভাপতিসহ চারজন পুলিশ হেফাজতে

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদরাসায় সরকারি পাঠ্য বই অবৈধভাবে বিক্রি চেষ্টার ঘটনায় জড়িত অভিযোগে মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাস্টার রুকন উদ্দিন ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিনসহ চারজনকে হেফাজতে নিয়েছে ঈদগাঁও থানা পুলিশ। অপর দুই আটককৃত হল বই ক্রেতা ইমরান ও বই বহনে জড়িত গাড়ি চালক হাসমত আলী। সোমবার (১৮ আগস্ট ) বিকাল চারটার দিকে পুলিশ তাদের সংশ্লিষ্ট ঘটনায় জড়িত অভিযোগে জব্দকৃত বইসহ হেফাজতে নেয়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান চারজনকে হেফাজতে নেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা থানায় এসেছেন, তিনি যেভাবে আইনানুগ প্রক্রিয়া নেবেন তাই হবে। এঘটনায় উপজেলায় তোলপাড় শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান,এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, গতকাল ১৭ আগস্ট রাতে সরকারি পাঠ্যবই অবৈধ ভাবে বিক্রিকালে জনতা গাড়িসহ জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানাকে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম অবহিত করেন। অবস্থা বেগতিক দেখে সুপার (ভারপ্রাপ্ত) গা ঢাকা দিয়ে মোবাইল বন্ধ করে ফেলেন। অপরদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন ইউএনওর অনুমতি নিয়ে বিক্রির কথা দাবি করলেও পরদিন পর্যন্ত এর সপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×