হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া-টেকনাফ আসনে বিএনপির মনোনয়নের জন্য ডাক পেলেন যারা

সাঈদ মুহাম্মদ আনোয়ার::

সাঈদ মুহাম্মদ আনোয়ার::

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তাপ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, গুলশানস্থ বিএনপির কার্যালয়ে মনোনয়ন যাচাই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন যাত্রা শুরু হয়েছে। কেন্দ্রে ডাক পেয়েছেন চার সম্ভাব্য নেতা— জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপি অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ সালাহ উদ্দিন। গুলশানে অনুষ্ঠিতব্য বৈঠকে কেন্দ্রীয় নেতারা প্রত্যেকের দিক থেকে মূল্যায়ন করবেন।

বিএনপি এবার উখিয়া-টেকনাফ আসনের প্রার্থী নির্বাচনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। রোহিঙ্গা সংকট, সীমান্ত নিরাপত্তা, অপহরণ, মানবপাচার ও ইয়াবা কারবারসহ নানা ইস্যু এই এলাকার গুরুত্ব আরও বাড়িয়েছে। তাই কার হাতে দলীয় প্রতীক যাবে, তা নিয়ে স্থানীয় নেতাকর্মী থেকে সাধারণ ভোটার পর্যন্ত সবাই কৌতূহল প্রকাশ করছেন। মনোনয়নপ্রত্যাশী নেতারা বৈঠকে তাদের সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের জনপ্রিয়তা, মানুষের সঙ্গে যোগাযোগ, দলীয় আন্দোলনে সক্রিয়তা এবং এলাকার ইস্যুতে অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন।

চট্টগ্রাম বিভাগের ১৬টি সংসদীয় আসনের প্রায় ৪৫ জন মনোনয়নপ্রত্যাশী বৈঠকে অংশগ্রহণ করবেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উখিয়া-টেকনাফের চার নেতা। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা, এবং যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রত্যাশীদের বক্তব্য শুনবেন এবং প্রয়োজনীয় প্রশ্ন করে তাদের মূল্যায়ন করবেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

উখিয়া ও টেকনাফে নেতাকর্মীদের মধ্যে বৈঠককে ঘিরে উৎসাহ, আশা ও উৎকণ্ঠা—এই তিন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন জানাচ্ছেন। বৈঠক শেষে যাদের নাম কেন্দ্রে অনুকূলে যাবে, তাদের তালিকা স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে এবং পরবর্তী ধাপে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হতে পারে।

এদিকে, কখনও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ না করলেও এবং কখনও দলীয় মনোনয়নপ্রত্যাশী না হওয়া সত্ত্বেও, সরওয়ার জাহান চৌধুরী আকস্মিকভাবে সরাসরি কেন্দ্রীয় হাইকমান্ডের সিদ্ধান্তে মনোনয়ন বোর্ডে ডাক পেয়ে চমক সৃষ্টি করেছেন।

সরওয়ার জাহান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে উখিয়া উপজেলা বিএনপির সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০৪ সালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ২০০৯ সালে যুগ্ম আহ্বায়ক এবং একই বছর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৬, ২০১৮, ২০২২ ও ২০২৫ সালে টানা চারবার সভাপতি নির্বাচিত হয়ে বর্তমান দায়িত্ব পালন করছেন।

২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সাবেক এমপি শাহীন বদির ভাই হুমায়ূন কবির চৌধুরীকে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তবে স্বৈরাচার সরকারের সময়ে রাজনৈতিক মামলার চার্জশীটভুক্ত হওয়ায় ৩ মাস পর সাময়িকভাবে বরখাস্ত হন। অন্যান্য বিরোধী দলীয় জনপ্রতিনিধিরা হাইকোর্টে রিটের মাধ্যমে পদ ফিরে পেলেও সরকারের উচ্চ মহলের চাপের কারণে সুপ্রিম কোর্ট তার রিট খারিজ করে।

২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সরওয়ার জাহান চৌধুরী কক্সবাজার জেলায় আন্দোলন সংগ্রামের একজন লড়াকু ও নির্যাতিত নেতা হিসেবে পরিচিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়া-টেকনাফ আসনে বিএনপির মনোনয়নের জন্য ডাক পেলেন যারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া-টেকনাফ আসনে বিএনপির মনোনয়নের জন্য ডাক পেলেন যারা

প্রতিবেদক: সাঈদ মুহাম্মদ আনোয়ার:: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
Print Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তাপ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, গুলশানস্থ বিএনপির কার্যালয়ে মনোনয়ন যাচাই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন যাত্রা শুরু হয়েছে। কেন্দ্রে ডাক পেয়েছেন চার সম্ভাব্য নেতা— জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপি অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ সালাহ উদ্দিন। গুলশানে অনুষ্ঠিতব্য বৈঠকে কেন্দ্রীয় নেতারা প্রত্যেকের দিক থেকে মূল্যায়ন করবেন। বিএনপি এবার উখিয়া-টেকনাফ আসনের প্রার্থী নির্বাচনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। রোহিঙ্গা সংকট, সীমান্ত নিরাপত্তা, অপহরণ, মানবপাচার ও ইয়াবা কারবারসহ নানা ইস্যু এই এলাকার গুরুত্ব আরও বাড়িয়েছে। তাই কার হাতে দলীয় প্রতীক যাবে, তা নিয়ে স্থানীয় নেতাকর্মী থেকে সাধারণ ভোটার পর্যন্ত সবাই কৌতূহল প্রকাশ করছেন। মনোনয়নপ্রত্যাশী নেতারা বৈঠকে তাদের সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের জনপ্রিয়তা, মানুষের সঙ্গে যোগাযোগ, দলীয় আন্দোলনে সক্রিয়তা এবং এলাকার ইস্যুতে অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন। চট্টগ্রাম বিভাগের ১৬টি সংসদীয় আসনের প্রায় ৪৫ জন মনোনয়নপ্রত্যাশী বৈঠকে অংশগ্রহণ করবেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উখিয়া-টেকনাফের চার নেতা। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা, এবং যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রত্যাশীদের বক্তব্য শুনবেন এবং প্রয়োজনীয় প্রশ্ন করে তাদের মূল্যায়ন করবেন। উখিয়া ও টেকনাফে নেতাকর্মীদের মধ্যে বৈঠককে ঘিরে উৎসাহ, আশা ও উৎকণ্ঠা—এই তিন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন জানাচ্ছেন। বৈঠক শেষে যাদের নাম কেন্দ্রে অনুকূলে যাবে, তাদের তালিকা স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে এবং পরবর্তী ধাপে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হতে পারে। এদিকে, কখনও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ না করলেও এবং কখনও দলীয় মনোনয়নপ্রত্যাশী না হওয়া সত্ত্বেও, সরওয়ার জাহান চৌধুরী আকস্মিকভাবে সরাসরি কেন্দ্রীয় হাইকমান্ডের সিদ্ধান্তে মনোনয়ন বোর্ডে ডাক পেয়ে চমক সৃষ্টি করেছেন। সরওয়ার জাহান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে উখিয়া উপজেলা বিএনপির সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০৪ সালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ২০০৯ সালে যুগ্ম আহ্বায়ক এবং একই বছর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৬, ২০১৮, ২০২২ ও ২০২৫ সালে টানা চারবার সভাপতি নির্বাচিত হয়ে বর্তমান দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সাবেক এমপি শাহীন বদির ভাই হুমায়ূন কবির চৌধুরীকে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তবে স্বৈরাচার সরকারের সময়ে রাজনৈতিক মামলার চার্জশীটভুক্ত হওয়ায় ৩ মাস পর সাময়িকভাবে বরখাস্ত হন। অন্যান্য বিরোধী দলীয় জনপ্রতিনিধিরা হাইকোর্টে রিটের মাধ্যমে পদ ফিরে পেলেও সরকারের উচ্চ মহলের চাপের কারণে সুপ্রিম কোর্ট তার রিট খারিজ করে। ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সরওয়ার জাহান চৌধুরী কক্সবাজার জেলায় আন্দোলন সংগ্রামের একজন লড়াকু ও নির্যাতিত নেতা হিসেবে পরিচিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×