হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টে…

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া প্রেসক্লাবের হলরুমে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-এর নির্বাচন কমিশনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সভাপতি ও উখিয়া প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম হেলালী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার।

বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল এবং কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উখিয়া প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মমতাজ উদ্দিন বাহারী।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের আঞ্চলিক অফিস প্রধান শামসুল হক শারেক, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু এবং উখিয়া প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও আইন উপদেষ্টা কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম হেলালী নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। নতুন নেতৃত্ব সাংবাদিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি জনস্বার্থে আরও শক্তিশালী ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সভাপতি সাইফুর রহিম শাহীন, সাধারণ সম্পাদক ফারুখ আহমদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আমিন সিদ্দিকী, সাবেক সহসভাপতি গফুর মিয়া চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য আমানুল হক বাবুল।

এ সময় নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি কমরুদ্দিন মুকুল, সহসভাপতি এ এইচ সেলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, সহসাধারণ সম্পাদক শহিদ রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হক বাবুল, দপ্তর ও ক্রীড়া সম্পাদক ফেরদৌস ওয়াহিদ এবং কার্যনির্বাহী সদস্য রতন কান্তি দে, মৌলভী নুরুল হক ও সাবেক সহসাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী আবুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে নবীন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন সদস্য হিসেবে বরণ করা হয় পলাশ বড়ুয়া, শহিদুল ইসলাম, ইমতিয়াজ নুর নিশান, ইফতেখার উদ্দিন চৌধুরী, শাহেদ হোছাইন মুবিন, নবী হোছাইন, ইমরান আল মাহমুদ ও সালাহ উদ্দিনকে।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে উখিয়া প্রেসক্লাবের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত কল্যাণের পাশাপাশি এলাকার মানুষের কথা আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর সম্পর্কিত তথ্য কী?

উত্তর: সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Print Image
সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া প্রেসক্লাবের হলরুমে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-এর নির্বাচন কমিশনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সভাপতি ও উখিয়া প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম হেলালী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল এবং কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উখিয়া প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মমতাজ উদ্দিন বাহারী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের আঞ্চলিক অফিস প্রধান শামসুল হক শারেক, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু এবং উখিয়া প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও আইন উপদেষ্টা কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম হেলালী নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম পরিচালনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। নতুন নেতৃত্ব সাংবাদিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি জনস্বার্থে আরও শক্তিশালী ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সভাপতি সাইফুর রহিম শাহীন, সাধারণ সম্পাদক ফারুখ আহমদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আমিন সিদ্দিকী, সাবেক সহসভাপতি গফুর মিয়া চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য আমানুল হক বাবুল। এ সময় নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি কমরুদ্দিন মুকুল, সহসভাপতি এ এইচ সেলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, সহসাধারণ সম্পাদক শহিদ রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হক বাবুল, দপ্তর ও ক্রীড়া সম্পাদক ফেরদৌস ওয়াহিদ এবং কার্যনির্বাহী সদস্য রতন কান্তি দে, মৌলভী নুরুল হক ও সাবেক সহসাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী আবুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে নবীন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন সদস্য হিসেবে বরণ করা হয় পলাশ বড়ুয়া, শহিদুল ইসলাম, ইমতিয়াজ নুর নিশান, ইফতেখার উদ্দিন চৌধুরী, শাহেদ হোছাইন মুবিন, নবী হোছাইন, ইমরান আল মাহমুদ ও সালাহ উদ্দিনকে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে উখিয়া প্রেসক্লাবের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত কল্যাণের পাশাপাশি এলাকার মানুষের কথা আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×