হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন




নিজস্ব প্রতিবেদক::

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নুরুল বশর (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর রোহিঙ্গা আব্দু রশিদের বসতঘরের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুল বশর উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ক্যাম্পে কাজ করা এক এনজিও’র নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নুরুল বশর নামে এক রোহিঙ্গা এনজিওকর্মী তার ডিউটি শেষে ভোরে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার মরদেহ ক্যাম্পের আব্দু রশিদের বসতঘরের পাশে পড়ে ছিল। তার মাথা ও পিঠে গুলির চিহ্ন আছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ার ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নুরুল বশর (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর রোহিঙ্গা আব্দু রশিদের বসতঘরের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুল বশর উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ক্যাম্পে কাজ করা এক এনজিও’র নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। ১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নুরুল বশর নামে এক রোহিঙ্গা এনজিওকর্মী তার ডিউটি শেষে ভোরে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার মরদেহ ক্যাম্পের আব্দু রশিদের বসতঘরের পাশে পড়ে ছিল। তার মাথা ও পিঠে গুলির চিহ্ন আছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×