হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওমান প্রবাসী চকরিয়ার খুটাখালীর আজিমের মরদেহ ৭ দিন পর বাড়ীতে, শোকের মাতম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ এপ্রিল ২০২২, ১১:১৩ অপরাহ্ন

জানাযা শেষে দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

রোজার ঈদের পর দেশে ফেরার কথা থাকলেও ঈদের মাত্র এক সপ্তাহ আগেই দেশে ফিরেছে কফিন বন্দি লাশ। দীর্ঘ প্রবাসী জীবনে পরিবারের সুখের আশায় দিনাতিপাত করে আসলেও সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন ওমান প্রবাসী নুরুল আজিম (৩৫)। গত ১৮ এপ্রিল বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০ টার সময় সাইকেলে চড়ে রাস্তা পারপার হতে গিয়ে গাড়ি দূর্ঘটনায় তিনি ওমানে মারা যান।
ওমান সরকারের প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার লাশ ২৫ এপ্রিল সোমবার বিকেলে দেশে আনা হলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। লাশের সঙ্গী বিদেশ ফেরত ছোট ভাই জসিম উদ্দীন দূর্ঘটনার বর্নানা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙ্গে পড়েছেন। তাঁর বড় ভাই নুরুল আজিমের মৃত্যুতে তিনি সকলের নিকট দোয়া চেয়ে ক্ষমা প্রার্থনা করেন।
নুরুল আজিম কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দরগাহ পাড়া গ্রামের মৃত ছৈয়দ আকবরের বড় পুত্র এবং ৩ কন্যা সন্তানের জনক। তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে দেখা দেয় শোকের মাতম। পাশাপাশি এলাকায় সর্বত্রে নেমে আসে শোকের ছায়া। নুরুল আজিম দীর্ঘ এক দশক ধরে প্রবাসে জীবন যাপন করে আসছিলেন। পরিবারের উপার্জনক্রম ব্যক্তি নুরুল আজিমের মৃত্যুতে তাঁর পরিবারে চলছে আহাজারি। তিনটি কন্যাসহ পরিবারের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। শান্তনা দেবার ভাষা হারিয়ে ফেলেছে এলাকাবাসী।
সোমবার ২৫ এপ্রিল বাদে আছর তাঁর নামাজে জানাযা খুটাখালী ইউনিয়নের দরগাহপাড়া জামে মসজিদ মাঠে আদায় শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মু. ওমর হামজা। এসময় হাজারো মানুষ নামাজে জানাযায় অংশনিয়ে অশ্রুজলে তাকে শেষ বিদায় দেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ওমান প্রবাসী চকরিয়ার খুটাখালীর আজিমের মরদেহ ৭ দিন পর বাড়ীতে, শোকের মাতম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওমান প্রবাসী চকরিয়ার খুটাখালীর আজিমের মরদেহ ৭ দিন পর বাড়ীতে, শোকের মাতম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল ২০২২, ১১:১৩ অপরাহ্ন
Print Image
জানাযা শেষে দাফন সম্পন্ন নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: রোজার ঈদের পর দেশে ফেরার কথা থাকলেও ঈদের মাত্র এক সপ্তাহ আগেই দেশে ফিরেছে কফিন বন্দি লাশ। দীর্ঘ প্রবাসী জীবনে পরিবারের সুখের আশায় দিনাতিপাত করে আসলেও সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন ওমান প্রবাসী নুরুল আজিম (৩৫)। গত ১৮ এপ্রিল বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০ টার সময় সাইকেলে চড়ে রাস্তা পারপার হতে গিয়ে গাড়ি দূর্ঘটনায় তিনি ওমানে মারা যান। ওমান সরকারের প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার লাশ ২৫ এপ্রিল সোমবার বিকেলে দেশে আনা হলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। লাশের সঙ্গী বিদেশ ফেরত ছোট ভাই জসিম উদ্দীন দূর্ঘটনার বর্নানা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙ্গে পড়েছেন। তাঁর বড় ভাই নুরুল আজিমের মৃত্যুতে তিনি সকলের নিকট দোয়া চেয়ে ক্ষমা প্রার্থনা করেন। নুরুল আজিম কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দরগাহ পাড়া গ্রামের মৃত ছৈয়দ আকবরের বড় পুত্র এবং ৩ কন্যা সন্তানের জনক। তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে দেখা দেয় শোকের মাতম। পাশাপাশি এলাকায় সর্বত্রে নেমে আসে শোকের ছায়া। নুরুল আজিম দীর্ঘ এক দশক ধরে প্রবাসে জীবন যাপন করে আসছিলেন। পরিবারের উপার্জনক্রম ব্যক্তি নুরুল আজিমের মৃত্যুতে তাঁর পরিবারে চলছে আহাজারি। তিনটি কন্যাসহ পরিবারের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। শান্তনা দেবার ভাষা হারিয়ে ফেলেছে এলাকাবাসী। সোমবার ২৫ এপ্রিল বাদে আছর তাঁর নামাজে জানাযা খুটাখালী ইউনিয়নের দরগাহপাড়া জামে মসজিদ মাঠে আদায় শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মু. ওমর হামজা। এসময় হাজারো মানুষ নামাজে জানাযায় অংশনিয়ে অশ্রুজলে তাকে শেষ বিদায় দেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×