ঢাকা, ২২ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সংগঠক ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার প্রতিষ্ঠিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ।
রোববার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়।
সৌদি আরবে মক্কা ও মদিনাসহ একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: শনিবার পর্যন্ত চরম সতর্কবার্তা
এতে বলা হয়, ‘খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই। বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।’
এদিকে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, ওসমান হাদির হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া একই দিন ফয়সাল করিমের দেশত্যাগে আজ নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা এক সন্ত্রাসী (ফয়সাল করিম)। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন