হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কক্সবাজার শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড়বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র‍্যাব।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বাজারঘাটা ও বড়বাজার এলাকায় বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম।

অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসায়িক নথিপত্রে সামান্য ত্রুটি পাওয়ায় আরও কয়েকটি দোকান মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারের ৫ থেকে ৬টি গুরুত্বপূর্ণ দোকান পরিদর্শন করেন। এসময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ (কাঁচা ও পাকা ভাউচার) যাচাই করা হয় এবং প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য আছে কি না তা খতিয়ে দেখা হয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিযান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, “পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে।”

অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “বাজারে কোনো অসাধু ব্যবসায়ী যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়টি আমরা কঠোরভাবে মনিটরিং করছি।”

অভিযানে র‍্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন জানিয়েছে, রমজানজুড়ে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Print Image
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কক্সবাজার শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড়বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র‍্যাব। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বাজারঘাটা ও বড়বাজার এলাকায় বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসায়িক নথিপত্রে সামান্য ত্রুটি পাওয়ায় আরও কয়েকটি দোকান মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারের ৫ থেকে ৬টি গুরুত্বপূর্ণ দোকান পরিদর্শন করেন। এসময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ (কাঁচা ও পাকা ভাউচার) যাচাই করা হয় এবং প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য আছে কি না তা খতিয়ে দেখা হয়। অভিযান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, “পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে।” অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “বাজারে কোনো অসাধু ব্যবসায়ী যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়টি আমরা কঠোরভাবে মনিটরিং করছি।” অভিযানে র‍্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন জানিয়েছে, রমজানজুড়ে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×