হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে পিকআপের বাম্পারে লুকানো ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

কক্সবাজার শহরে একটি পিকআপের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পিকআপের চালক মো. ফয়সাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশের সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল।

আরও পড়ুন

বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে, এক জাহাজে যাবেন সব টিকেট সংগ্রহকারীরা

এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াবা বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ফয়সাল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত জহির আহমদের ছেলে।

পুলিশ জানায়, ইয়াবার পাশাপাশি একটি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফয়সালের বিরুদ্ধে এর আগে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপের বাম্পারের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে পিকআপের বাম্পারে লুকানো ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে পিকআপের বাম্পারে লুকানো ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরে একটি পিকআপের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক মো. ফয়সাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশের সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াবা বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ফয়সাল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত জহির আহমদের ছেলে। পুলিশ জানায়, ইয়াবার পাশাপাশি একটি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফয়সালের বিরুদ্ধে এর আগে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপের বাম্পারের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×