কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে চোর ও ছিনতাইকারী, ছয়জনকে মাদক সেবনকারী, একজনকে ওয়ারেন্টভুক্ত এবং একজনকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে তিনজন চোর-ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শেফায়েত উল্লাহ (২৬), মোহাম্মদ রুবেল ওরফে হাসান (২৯) ও হাফিজ উদ্দিন (৩৮)।
পুলিশের তথ্য অনুযায়ী, শেফায়েত উল্লাহর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি, মাদক, দস্যুতার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
মোহাম্মদ রুবেলের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা থানাসহ কক্সবাজার সদর থানায় চুরি, দস্যুতার প্রস্তুতি এবং সন্ত্রাসবিরোধী আইনে কয়েকটি মামলা রয়েছে। হাফিজ উদ্দিনের বিরুদ্ধেও কক্সবাজার সদর থানায় দস্যুতার প্রস্তুতি, চুরি, মারধর ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া অভিযানে মাদক সেবনের অভিযোগে মিজানুর রহমান ওরফে মিজান (২৯), আব্দুল আল সাজ্জাদ (১৯), আতিকুর রহমান (২৬), মো. সালাম (২৯), আবু বক্কর (৩১) ও মোহাম্মদ আয়াজ (৩০)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আরাফাত হোসেন (২১) এবং হত্যা মামলার আসামি জাহেদুল ইসলাম বাবু (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজারে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে চোর ও ছিনতাইকারী, ছয়জনকে মাদক । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন