হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার ১০ মরদেহে ৮ জনের পরিচয় সনাক্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ এপ্রিল ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ট্রলারের হিমঘর থেকে উদ্ধার ১০ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় সনাক্ত করা হয়েছে। তারা হলেন- মহেশখালীর হোয়ানক ছনখোলার আলী আহমেদের ছেলে মোহাম্মদ মুসা, মোহাম্মদ রফিকের ছেলে শামসুল আলম, শাপলাপুর মিঠাছড়ি এলাকার জাফরের ছেলে শওকত উল্লাহ, মুশু আলীর ছেলে ওসমান গণি, সাহাব মিয়ার ছেলে সাইফুল ইসলাম, মোশাররফ হোসেনের ছেলে পারভেজ মোশাররফ ও দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম। বাকি দুইজনের স্বজনদের পাওয়া যায়নি।

কক্সবাজার সদর হাসপাতাল মর্গে উপস্থিত স্বজনেরা সোমবার (২৪ এপ্রিল) দুপুরে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে একটি ট্রলারের হিমঘর থেকে ১০টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সবার চেহারা গলিত ও বিকৃত হয়ে গেছে।

মহেশখালী ও পেকুয়া উপজেলার জেলেদের দেয়া তথ্য মতে, গত ৭ এপ্রিল মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার মৃত রফিক আলমের ছেলে শামসুল আলম তার নিজস্ব মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে ১৪ মাঝিমাল্লাসহ সাগরে মাছ ধরতে যায়। এর ৩ দিন পর ১০ এপ্রিল সাগর থেকে মাছ ধরে ফিরে আসা কালারমার ছড়া ইউনিয়নের আধাঁরঘোনা গ্রামের আব্দুস সালামের ছেলে বাবু জানিয়েছিলেন, ওই ট্রলারের ১৪ মাঝিমাল্লা অপর একটি ট্রলারকে ডাকাতি করার অভিযোগে কয়েকটি ট্রলার ঘিরে আটকে ফেলে। এরপর ১৪ জনকে হিমঘরে আটকে দিয়ে ট্রলারটি ডুবিয়ে দেয়। ওই ট্রলারের বাবুর আপন ভাই হায়াত উল্লাহও রয়েছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এরপর থেকে ট্রলার বোটের মালিক শামসুল আলমসহ ১৪ মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার ১০ মরদেহে ৮ জনের পরিচয় সনাক্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার ১০ মরদেহে ৮ জনের পরিচয় সনাক্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ এপ্রিল ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ট্রলারের হিমঘর থেকে উদ্ধার ১০ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় সনাক্ত করা হয়েছে। তারা হলেন- মহেশখালীর হোয়ানক ছনখোলার আলী আহমেদের ছেলে মোহাম্মদ মুসা, মোহাম্মদ রফিকের ছেলে শামসুল আলম, শাপলাপুর মিঠাছড়ি এলাকার জাফরের ছেলে শওকত উল্লাহ, মুশু আলীর ছেলে ওসমান গণি, সাহাব মিয়ার ছেলে সাইফুল ইসলাম, মোশাররফ হোসেনের ছেলে পারভেজ মোশাররফ ও দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম। বাকি দুইজনের স্বজনদের পাওয়া যায়নি। কক্সবাজার সদর হাসপাতাল মর্গে উপস্থিত স্বজনেরা সোমবার (২৪ এপ্রিল) দুপুরে তাদের পরিচয় নিশ্চিত করেছেন। রবিবার দুপুরে কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে একটি ট্রলারের হিমঘর থেকে ১০টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সবার চেহারা গলিত ও বিকৃত হয়ে গেছে। মহেশখালী ও পেকুয়া উপজেলার জেলেদের দেয়া তথ্য মতে, গত ৭ এপ্রিল মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার মৃত রফিক আলমের ছেলে শামসুল আলম তার নিজস্ব মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে ১৪ মাঝিমাল্লাসহ সাগরে মাছ ধরতে যায়। এর ৩ দিন পর ১০ এপ্রিল সাগর থেকে মাছ ধরে ফিরে আসা কালারমার ছড়া ইউনিয়নের আধাঁরঘোনা গ্রামের আব্দুস সালামের ছেলে বাবু জানিয়েছিলেন, ওই ট্রলারের ১৪ মাঝিমাল্লা অপর একটি ট্রলারকে ডাকাতি করার অভিযোগে কয়েকটি ট্রলার ঘিরে আটকে ফেলে। এরপর ১৪ জনকে হিমঘরে আটকে দিয়ে ট্রলারটি ডুবিয়ে দেয়। ওই ট্রলারের বাবুর আপন ভাই হায়াত উল্লাহও রয়েছেন। এরপর থেকে ট্রলার বোটের মালিক শামসুল আলমসহ ১৪ মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×