হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

কক্সবাজারে বহুল আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ও দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কক্সবাজার সরকারি কলেজের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মো. সাজ্জাদ হোসেন (২৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানার ঘোনা এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ছিলেন সাজ্জাদ হোসেন। ঘটনার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। র‍্যাব-১৫-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে বহুল আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ও দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কক্সবাজার সরকারি কলেজের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মো. সাজ্জাদ হোসেন (২৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানার ঘোনা এলাকার বাসিন্দা। র‍্যাব জানায়, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ছিলেন সাজ্জাদ হোসেন। ঘটনার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। র‍্যাব-১৫-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×