হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন উপকারভোগী পাচ্ছে টিসিবির পণ্য

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৯ মার্চ ২০২২, ০৬:০৪ অপরাহ্ন

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজার জেলায় ভর্তুকি মূল্যে ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন উপকারভোগী পাচ্ছে টিসিবির পণ্য। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

১ম পর্যায়ে ৮ উপজেলা, ৪টি পৌরসভায় ১৭টি স্পটে ১১ জন ডিলার ১৬ হাজার ৬৩৯ জন কার্ডধারী পরিবার পাবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাল ও ২ কেজি চিনি।

শনিবার (১৯ মার্চ) বিকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে এক কোটি মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করার আলোকে কক্সবাজারেও এই কার্যক্রম শুরু হচ্ছে। শুধু মাত্র কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে। বিক্রয় কার্যক্রমে কোন রকম বিশৃঙ্খলা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিন আল পারভেজ, জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন উপকারভোগী পাচ্ছে টিসিবির পণ্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন উপকারভোগী পাচ্ছে টিসিবির পণ্য

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ ২০২২, ০৬:০৪ অপরাহ্ন
Print Image
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজার জেলায় ভর্তুকি মূল্যে ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন উপকারভোগী পাচ্ছে টিসিবির পণ্য। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। ১ম পর্যায়ে ৮ উপজেলা, ৪টি পৌরসভায় ১৭টি স্পটে ১১ জন ডিলার ১৬ হাজার ৬৩৯ জন কার্ডধারী পরিবার পাবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাল ও ২ কেজি চিনি। শনিবার (১৯ মার্চ) বিকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে এক কোটি মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করার আলোকে কক্সবাজারেও এই কার্যক্রম শুরু হচ্ছে। শুধু মাত্র কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে। বিক্রয় কার্যক্রমে কোন রকম বিশৃঙ্খলা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিন আল পারভেজ, জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×