হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সৈকতের ঝাউগাছে ঝুলছিল তরুণ সাংবাদিকের মরদেহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

কক্সবাজার শহরের পর্যটন করপোরেশনের হোটেল শৈবালের পেছনে (পশ্চিমে) সমুদ্রসৈকতের ঝাউবাগান থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণ সাংবাদিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঝাউবাগান থেকে মরদেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত তরুণের নাম মোহাম্মদ আমিন (২৩)। তাঁর বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর উখিয়া উপজেলা প্রতিনিধি বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, সমুদ্রসৈকত লাগোয়া ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় ওই তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়। পায়ের নিচে বালুতে পড়ে ছিল তরুণের স্যান্ডেল। শরীরেও আঘাতের চিহ্ন নেই। তাঁর পকেটে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার একটি বাসের টিকিট পাওয়া গেছে। তাতে সময় লেখা আছে, বুধবার রাত ৯টা ২০ মিনিট।

তবে স্থানীয় একজন সাংবাদিক জানান, বুধবার রাত একটার দিকে ওই তরুণ সাংবাদিক কক্সবাজার শহরে পৌঁছান। এ সময় তিনি পরিস্থিতির শিকার হতে পারেন। দুর্বৃত্তদের কেউ তরুণকে শ্বাস রোধ করে হত্যার পর ঝাউগাছে ঝুলিয়ে রাখতে পারে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণ নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রেমঘটিত কিংবা অন্য কোনো কারণে হত্যার ঘটনা কি না, তার অনুসন্ধান চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার সৈকতের ঝাউগাছে ঝুলছিল তরুণ সাংবাদিকের মরদেহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সৈকতের ঝাউগাছে ঝুলছিল তরুণ সাংবাদিকের মরদেহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরের পর্যটন করপোরেশনের হোটেল শৈবালের পেছনে (পশ্চিমে) সমুদ্রসৈকতের ঝাউবাগান থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণ সাংবাদিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঝাউবাগান থেকে মরদেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত তরুণের নাম মোহাম্মদ আমিন (২৩)। তাঁর বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর উখিয়া উপজেলা প্রতিনিধি বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, সমুদ্রসৈকত লাগোয়া ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় ওই তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়। পায়ের নিচে বালুতে পড়ে ছিল তরুণের স্যান্ডেল। শরীরেও আঘাতের চিহ্ন নেই। তাঁর পকেটে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার একটি বাসের টিকিট পাওয়া গেছে। তাতে সময় লেখা আছে, বুধবার রাত ৯টা ২০ মিনিট। তবে স্থানীয় একজন সাংবাদিক জানান, বুধবার রাত একটার দিকে ওই তরুণ সাংবাদিক কক্সবাজার শহরে পৌঁছান। এ সময় তিনি পরিস্থিতির শিকার হতে পারেন। দুর্বৃত্তদের কেউ তরুণকে শ্বাস রোধ করে হত্যার পর ঝাউগাছে ঝুলিয়ে রাখতে পারে। এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণ নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রেমঘটিত কিংবা অন্য কোনো কারণে হত্যার ঘটনা কি না, তার অনুসন্ধান চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×