হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটক দম্পতির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ গেল এক পর্যটক দম্পতির। সৈকতের লাবনী পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা।

তারা হলেন- নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া দশটার দিকে সৈকতেে লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়া।

নিহত বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সুমি।

আরও পড়ুন

হিমছড়িতে অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা

হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী জানান, শনিবার সকাল ৯ টা ৪০ এ তারা দুজন আমাদের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রোববার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। কয়েক ঘন্টা পরও ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে শুনি দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সী-সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গণি বলেন, সকাল সোয়া দশটার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আশিকুর রহমান বলেন- হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটক দম্পতির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটক দম্পতির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ গেল এক পর্যটক দম্পতির। সৈকতের লাবনী পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা। তারা হলেন- নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা। রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া দশটার দিকে সৈকতেে লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়া। নিহত বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সুমি। হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী জানান, শনিবার সকাল ৯ টা ৪০ এ তারা দুজন আমাদের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রোববার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। কয়েক ঘন্টা পরও ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে শুনি দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। সী-সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গণি বলেন, সকাল সোয়া দশটার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আশিকুর রহমান বলেন- হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×