হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কবে নিতে পারেন সন্তান, জানালেন রণবীর নিজেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

মুম্বাই, ১০ ডিসেম্বর – বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ভালোবেসে ২০১৮ সালে বিয়ে করেন তারা। ইতোমধ্যে সংসার জীবনের ৫ বছর পার করে ফেলেছেন তারা। অনেক জনপ্রিয় তারকা দম্পতি সন্তান নিলেও, এই তারকা দম্পতি এখনও কোনো সন্তান নেননি। তবে এবার সন্তান নেওয়ার পরিকল্পনা জানালেন রণবীর নিজেই।

দাম্পত্যজীবনের এই পাঁচ বছরে একাধিক বার নানান জল্পনা-কল্পনা তৈরি হয়েছে এই তারকা দম্পতিকে নিয়ে। কখনও দীপিকা-রণবীরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। কখনও বা আবার প্রশ্ন উঠেছে তাদের ‘ফ্যামিলি প্ল্যানিং’ নিয়ে। তবে এসব গুজনে কখনোই পাত্তা দিতে দেখা যায়নি রণবীর বা দীপিকা কাউকেই।

এ দিকে সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে, রণবীর নাকি বাবা হতে চলেছেন! তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। জানা গেছে, রণবীরের আসন্ন একটি সিনেমায় বাবার ভূমিকায় দেখা যাবে রণবীরকে। চলতি বছরেই কানাঘুষো শোনা গিয়েছিল, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু-দেব’ সিনেমায় নাকি এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে রণবীরকে।

সিনেমাটি নির্মাণ করবেন অয়ন মুখোপাধ্যায়। পরিচালিত ওই ছবিতে নাকি রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীরকে। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ সিনেমায় শিবার চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। আর সেই শেষে বিশেষ একটি চরিত্রে ধরা দিয়েছিলেন দীপিকা।

মূলত রিল লাইফে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। এবার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমায় এক রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে আর এক রণবীরকে। কিন্তু বর্তমানে নির্মাতা অয়নের ‘ওয়ার টু’ সিনেমার কাজে ব্যস্ত থাকায় ‘ব্রহ্মাস্ত্র : পার্ট টু- দেব’র শুটিং শুরু হতে বছর খানেক দেরি হবে।

অন্যদিকে, ‘বৈজু বাওরা’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন রণবীর। সব মিলিয়ে আগামী বছর ভীষণ ব্যস্ত থাকবেন অয়ন ও রণবীর। তাই ২০২৫ সালে রণবীরের বাবার ভূমিকায় কাজ শুরু হবে বলে জানা গেছে।

আইএ/ ১০ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কবে নিতে পারেন সন্তান, জানালেন রণবীর নিজেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কবে নিতে পারেন সন্তান, জানালেন রণবীর নিজেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১০ ডিসেম্বর – বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ভালোবেসে ২০১৮ সালে বিয়ে করেন তারা। ইতোমধ্যে সংসার জীবনের ৫ বছর পার করে ফেলেছেন তারা। অনেক জনপ্রিয় তারকা দম্পতি সন্তান নিলেও, এই তারকা দম্পতি এখনও কোনো সন্তান নেননি। তবে এবার সন্তান নেওয়ার পরিকল্পনা জানালেন রণবীর নিজেই। দাম্পত্যজীবনের এই পাঁচ বছরে একাধিক বার নানান জল্পনা-কল্পনা তৈরি হয়েছে এই তারকা দম্পতিকে নিয়ে। কখনও দীপিকা-রণবীরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। কখনও বা আবার প্রশ্ন উঠেছে তাদের ‘ফ্যামিলি প্ল্যানিং’ নিয়ে। তবে এসব গুজনে কখনোই পাত্তা দিতে দেখা যায়নি রণবীর বা দীপিকা কাউকেই। এ দিকে সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে, রণবীর নাকি বাবা হতে চলেছেন! তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। জানা গেছে, রণবীরের আসন্ন একটি সিনেমায় বাবার ভূমিকায় দেখা যাবে রণবীরকে। চলতি বছরেই কানাঘুষো শোনা গিয়েছিল, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু-দেব’ সিনেমায় নাকি এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে রণবীরকে। সিনেমাটি নির্মাণ করবেন অয়ন মুখোপাধ্যায়। পরিচালিত ওই ছবিতে নাকি রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীরকে। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ সিনেমায় শিবার চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। আর সেই শেষে বিশেষ একটি চরিত্রে ধরা দিয়েছিলেন দীপিকা। মূলত রিল লাইফে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। এবার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমায় এক রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে আর এক রণবীরকে। কিন্তু বর্তমানে নির্মাতা অয়নের ‘ওয়ার টু’ সিনেমার কাজে ব্যস্ত থাকায় ‘ব্রহ্মাস্ত্র : পার্ট টু- দেব’র শুটিং শুরু হতে বছর খানেক দেরি হবে। অন্যদিকে, ‘বৈজু বাওরা’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন রণবীর। সব মিলিয়ে আগামী বছর ভীষণ ব্যস্ত থাকবেন অয়ন ও রণবীর। তাই ২০২৫ সালে রণবীরের বাবার ভূমিকায় কাজ শুরু হবে বলে জানা গেছে। আইএ/ ১০ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×