হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ মার্চ ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ০৬ মার্চ – ট্রেড লাইসেন্স ব্যতীত কোনো কাগজপত্র না থাকায় রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বুধবার (৬ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে গুলশান ও বনানী এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনের অগ্নি নিরাপত্তা ঝুঁকি পরিদর্শনপূবর্ক অভিযান পরিচালনা হয়। অভিযানে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, ট্রেড লাইসেন্স ব্যতীত কোনো কাগজপত্র না থাকায় কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্রসহ সকল অনুমোদন সম্পন্ন করতে হবে। যদি কাগজপত্র না প্রস্তুত হয় তাহলে কাচ্চি ভাই সিলগালা করা হবে।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা হওয়া উচিত: সিপিডি

অভিযান সূত্রে আরও জানা যায়, কাচ্চি ভাই রেস্টুরেন্টে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখা রয়েছে। এ ছাড়া পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পাওয়া যায়নি। অগ্নি নিরাপত্তা ব্যবস্থার যেসব যন্ত্রাংশ রয়েছে সেগুলো মেয়াদোত্তীর্ণ।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্তোরাঁর ভবনগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ ছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা না থাকায় বিভিন্ন রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছে।

ওই অভিযানের অংশ হিসেবেই আজ অভিযান চালানো হচ্ছে গুলশান এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ মার্চ ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ মার্চ ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ মার্চ – ট্রেড লাইসেন্স ব্যতীত কোনো কাগজপত্র না থাকায় রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার (৬ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে গুলশান ও বনানী এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনের অগ্নি নিরাপত্তা ঝুঁকি পরিদর্শনপূবর্ক অভিযান পরিচালনা হয়। অভিযানে এই জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, ট্রেড লাইসেন্স ব্যতীত কোনো কাগজপত্র না থাকায় কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্রসহ সকল অনুমোদন সম্পন্ন করতে হবে। যদি কাগজপত্র না প্রস্তুত হয় তাহলে কাচ্চি ভাই সিলগালা করা হবে। অভিযান সূত্রে আরও জানা যায়, কাচ্চি ভাই রেস্টুরেন্টে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখা রয়েছে। এ ছাড়া পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পাওয়া যায়নি। অগ্নি নিরাপত্তা ব্যবস্থার যেসব যন্ত্রাংশ রয়েছে সেগুলো মেয়াদোত্তীর্ণ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্তোরাঁর ভবনগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ ছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা না থাকায় বিভিন্ন রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই অভিযানের অংশ হিসেবেই আজ অভিযান চালানো হচ্ছে গুলশান এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৬ মার্চ ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×