নজরুল ইসলাম,কুতুবদিয়া ::
কক্সবাজারের কুতুবদিয়ায় ওমএস চালসহ টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
১৯ জুলাই (বুধবার) সকালে বড়ঘোপ ইউপি কার্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।
ইউএনও জানান, তেল, ডাল টিসিবির পণ্য এবং চাল খাদ্য বিভাগীয় পণ্য হিসেবে টিসিবি কার্যক্রমের সাথে চলতি মাস হতে অন্তর্ভুক্ত হয়েছে।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
উপজেলার ৫ হাজার ৫৯৫ পরিবারের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে।
এসময় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা অনুপম ধর, ইউপি সচিব দেলোয়ার হোসাইন, প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম,বড়ঘোপ ইউপি সদস্য মাঈনুদ্দীন হাশেম, রুপন কিশোর পাল, আজিজুল হাকিম উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন