হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কোটবাজার সিএনজি সমিতিতে ব্যাপক অনিয়ম ও টোকেন বাণিজ্যের অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ এপ্রিল ২০২২, ১০:১০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,উখিয়া::

উখিয়া উপজেলার কোট বাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে সড়কে টোকন দিয়ে চাঁদা আদায়সহ ব্যাপক অনিয়ম স্বজনপ্রীতি ও নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।

এসবের প্রতিকার চেয়ে ভুক্তভোগী সদস্যরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দুর্নীতি দমন কমিশনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে ২০০৮ সালে কোট বাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক কল্যাণ সমবায় সমিতি নামে একটি সংগঠন সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করেন। সেই থেকে অধ্যবধি দীর্ঘ ১৩ বছর যাবৎ বিনা ভোটে কমিটি গঠন হয়ে আসছে। এমনকি সাধারণ সভা পর্যন্ত হয় না। বর্তমানে কমিটির সভাপতি রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।

আরও পড়ুন

টেকনাফে সাগরে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগে উল্লেখ করেছেন , সমিতি থেকে টোকেন দিয়ে প্রতিমাসে প্রতি সিএনজি গাড়ি থেকে ৩০০ টাকা আদায় করে। সমিতিতে গাড়ির সংখ্যা হচ্ছে হাজারের অধিক।

সমিতির সদস্য খলিলুর রহমান অভিযোগ করে বলেন টোকেন বাণিজ্য করে প্রতিমাসে এক হাজার সিএনজি থেকে ৩ লাখ টাকা আদায় করে। ওই টাকা বিভিন্ন দপ্তর ও সংস্থাকে দেয়ার কথা বলে সভাপতি সাধারণ সম্পাদক ভাগ ভাটোয়ারা করে থাকে।

জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, কোটবাজার স্টেশনে ৮টি পয়েন্ট হতে প্রতিদিন সমিতির নামে টাকা উঠানো হয়।

সমিতির সদস্য ফজলুল করিম বলেন, প্রতিটি সিএনজি গাড়ি থেকে দৈনিক ২০ টাকা করে আদায় করছে । হাতে লাঠি নিয়ে জোরপূর্বক ভাবে সড়কে দাঁড়িয়ে প্রকাশ্যে এ চাঁদা নেওয়া হয় । কেউ দিতে না চাইলে মারধর ও নাজেহালের শিকার হতে হয় ড্রাইভার দের। তিনি আরও বলেন, ৮টি পয়েন্ট থেকে বিনা রশিদে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আদায় করে।

সমিতির সদস্য শামসুল আলম ও পেঠান আলী জানান, সমিতি এখন সিন্ডিকেটে পরিনত হয়েছে। সভাপতি সাধারণ সম্পাদক ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারী কায়দায় সংগঠন পরিচালনা করছে । বিনা ভোটে নির্বাচিত নেতৃবৃন্দরা সমিতিকে কুক্ষিগত করে রেখেছে। তাদের অনিয়ম ও অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করলে উল্টো নিরহ প্রতিবাদকারীদের কে সমিতি থেকে বহিঃষ্কার করে।

আরও অভিযোগ রয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদকের নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে সমিতিতে এক নায়কতন্ত্র চালাচ্ছে। তাদের দাপটের কাছে সবাই অসহায়।

সমিতির সদস্যরা তদন্ত কমিটি গঠন করে টোকেন বাণিজ্যের মাধ্যমে চাঁদাবাজী বন্ধ সহ সমিতির অনিয়ম ও দুর্নীতি বন্ধের সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কোটবাজার সিএনজি সমিতিতে ব্যাপক অনিয়ম ও টোকেন বাণিজ্যের অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কোটবাজার সিএনজি সমিতিতে ব্যাপক অনিয়ম ও টোকেন বাণিজ্যের অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল ২০২২, ১০:১০ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,উখিয়া:: উখিয়া উপজেলার কোট বাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে সড়কে টোকন দিয়ে চাঁদা আদায়সহ ব্যাপক অনিয়ম স্বজনপ্রীতি ও নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এসবের প্রতিকার চেয়ে ভুক্তভোগী সদস্যরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দুর্নীতি দমন কমিশনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে ২০০৮ সালে কোট বাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক কল্যাণ সমবায় সমিতি নামে একটি সংগঠন সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করেন। সেই থেকে অধ্যবধি দীর্ঘ ১৩ বছর যাবৎ বিনা ভোটে কমিটি গঠন হয়ে আসছে। এমনকি সাধারণ সভা পর্যন্ত হয় না। বর্তমানে কমিটির সভাপতি রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী। পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগে উল্লেখ করেছেন , সমিতি থেকে টোকেন দিয়ে প্রতিমাসে প্রতি সিএনজি গাড়ি থেকে ৩০০ টাকা আদায় করে। সমিতিতে গাড়ির সংখ্যা হচ্ছে হাজারের অধিক। সমিতির সদস্য খলিলুর রহমান অভিযোগ করে বলেন টোকেন বাণিজ্য করে প্রতিমাসে এক হাজার সিএনজি থেকে ৩ লাখ টাকা আদায় করে। ওই টাকা বিভিন্ন দপ্তর ও সংস্থাকে দেয়ার কথা বলে সভাপতি সাধারণ সম্পাদক ভাগ ভাটোয়ারা করে থাকে। জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, কোটবাজার স্টেশনে ৮টি পয়েন্ট হতে প্রতিদিন সমিতির নামে টাকা উঠানো হয়। সমিতির সদস্য ফজলুল করিম বলেন, প্রতিটি সিএনজি গাড়ি থেকে দৈনিক ২০ টাকা করে আদায় করছে । হাতে লাঠি নিয়ে জোরপূর্বক ভাবে সড়কে দাঁড়িয়ে প্রকাশ্যে এ চাঁদা নেওয়া হয় । কেউ দিতে না চাইলে মারধর ও নাজেহালের শিকার হতে হয় ড্রাইভার দের। তিনি আরও বলেন, ৮টি পয়েন্ট থেকে বিনা রশিদে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আদায় করে। সমিতির সদস্য শামসুল আলম ও পেঠান আলী জানান, সমিতি এখন সিন্ডিকেটে পরিনত হয়েছে। সভাপতি সাধারণ সম্পাদক ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারী কায়দায় সংগঠন পরিচালনা করছে । বিনা ভোটে নির্বাচিত নেতৃবৃন্দরা সমিতিকে কুক্ষিগত করে রেখেছে। তাদের অনিয়ম ও অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করলে উল্টো নিরহ প্রতিবাদকারীদের কে সমিতি থেকে বহিঃষ্কার করে। আরও অভিযোগ রয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদকের নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে সমিতিতে এক নায়কতন্ত্র চালাচ্ছে। তাদের দাপটের কাছে সবাই অসহায়। সমিতির সদস্যরা তদন্ত কমিটি গঠন করে টোকেন বাণিজ্যের মাধ্যমে চাঁদাবাজী বন্ধ সহ সমিতির অনিয়ম ও দুর্নীতি বন্ধের সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×