হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩১ জুলাই ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৮ জুলাই – দেশের বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাণের পাশাপাশি বরাবরই সমসাময়িক নানা বিষয় নিয়ে সরব থাকতে দেখা যায় তাকে। চলমান কোটা আন্দোলনেও এর ব্যতিক্রম হয়নি। কারফিউ ও গণগ্রেপ্তার নিয়ে মুখর ছিলেন তিনি। একের পর ফেসবুক পোস্ট দিয়ে জানাচ্ছেন প্রতিবাদ।

তারই ধারাবাহিকতায় এবার সংগীতশিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক-শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সঙ্গে কোলাজ (কে বানিয়েছে জানতে পারিনি) সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ। এ রকম আরো বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনালি সফ্‌ট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন, অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই।’

তিনি আরও লিখেছেন, ‘কোথায় ছাত্র-কিশোর-শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে, উদ্ভট সব কাহিনি! এসব আজব শাক (পাবলিক রিলেশন্স) দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কী বলছে দেখেন। এমনকি পাশের দেশ ভারতে কী বলা হচ্ছে সেটাও দেখেন।’

আরও পড়ুন

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

বর্তমান সময়ের পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এই পরিচালক। বলেন, ‘এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে-মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে! রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে! এটা কি কোনো অধিকৃত ভূমি? নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো?’

আইএ/ ২৮ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ জুলাই – দেশের বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাণের পাশাপাশি বরাবরই সমসাময়িক নানা বিষয় নিয়ে সরব থাকতে দেখা যায় তাকে। চলমান কোটা আন্দোলনেও এর ব্যতিক্রম হয়নি। কারফিউ ও গণগ্রেপ্তার নিয়ে মুখর ছিলেন তিনি। একের পর ফেসবুক পোস্ট দিয়ে জানাচ্ছেন প্রতিবাদ।তারই ধারাবাহিকতায় এবার সংগীতশিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক-শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সঙ্গে কোলাজ (কে বানিয়েছে জানতে পারিনি) সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ। এ রকম আরো বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনালি সফ্‌ট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন, অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই।’তিনি আরও লিখেছেন, ‘কোথায় ছাত্র-কিশোর-শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে, উদ্ভট সব কাহিনি! এসব আজব শাক (পাবলিক রিলেশন্স) দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কী বলছে দেখেন। এমনকি পাশের দেশ ভারতে কী বলা হচ্ছে সেটাও দেখেন।’বর্তমান সময়ের পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এই পরিচালক। বলেন, ‘এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে-মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে! রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে! এটা কি কোনো অধিকৃত ভূমি? নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো?’আইএ/ ২৮ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×