নোয়াখালী, ১৫ আগস্ট – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে না পালালে এতদিনে আমাদের কবর রচনা হয়ে যেতো। গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙন এলাকায় জিওব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
হামের ভয়াল থাবায় একদিনে ঝরল আরও ৬ প্রাণ
হান্নান মাসউদ বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসবো না। কখনো বলবো না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইবো অবহেলিত এ জনপদের উন্নয়ন হোক। যিনি হাতিয়া দ্বীপের উন্নতি করতে পারবেন আপনারা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে না জড়ানোর ওয়াদা করিয়ে তিনি বলেন, আপনারা সবাই আমার কাছে ওয়াদা করেন, নিজেরা নিজেদের মধ্যে কেউ হানাহানি মারামারি করবেন না। বিএনপি-জামায়াত কিংবা এনসিপি যে যে দলই করুক আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি, অরাজকতার সৃষ্টি করি তাহলে সারাদেশের মানুষ আমাদের খারাপ বলবে।
হাতিয়া দ্বীপের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে মাসউদ বলেন, আমি সরকারের কোনো মন্ত্রী-উপদেষ্টা কিংবা কোনো কিছুতেই নেই। আমার বিশেষ কোনো ক্ষমতাও নেই। আপনারা যেমন আপনাদের সুখ-দুঃখের কথা আমার কাছে শেয়ার করেন তেমনি আমিও আপনাদের সুখ-দুঃখের সেসব কথাগুলো সরকারের সঙ্গে জড়িতদের জানাই। তাদের অনুরোধ করে আপনাদের জন্য বিভিন্ন প্রকল্প আনার চেষ্টা করি।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৫ আগস্ট ২০২৫




মন্তব্য করুন