হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইজেরিয়ায় হামলায় নিহত ১৬ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


আবুজা, ২৫ ডিসেম্বর – নাইজেরিয়ায় গ্রামবাসীর মধ্যে সংঘাতে ১৬ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতিউ রাজ্যের মুশু গ্রামে পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় রোববার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে ওই হামলার ঘটনা ঘটেছে। কী কারণে এই সংঘাতের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে দেশটির এক সেনা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন

সৌদি আরবে মক্কা ও মদিনাসহ একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: শনিবার পর্যন্ত চরম সতর্কবার্তা

ওই এলাকায় আরও সংঘাত হতে পারে এমন আশঙ্কায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটিতে জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। প্রায়ই এ ধরনের সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটছে।

এর আগে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলার ঘটনায় অন্তত ৭৪ জন নিহত হন। সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে ভূমির ব্যবহার নিয়ে তীব্র প্রতিযোগিতা চলে। এই বিরোধের সঙ্গে অনেক সময় জাতিগত ও ধর্মীয় বিভাজনও জড়িয়ে পড়ে।

স্থানীয় পশুপালকরা তাদের গবাদি পশু চরানোর কৃষিজমি নষ্ট করার জন্য যাযাবর পশুপালকদের দায়ী করে থাকেন। এই দ্বন্দ্ব প্রায়ই অনানুষ্ঠানিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ এবং প্রতিশোধমূলক আক্রমণে রূপ নেয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাইজেরিয়ায় হামলায় নিহত ১৬ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইজেরিয়ায় হামলায় নিহত ১৬ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আবুজা, ২৫ ডিসেম্বর – নাইজেরিয়ায় গ্রামবাসীর মধ্যে সংঘাতে ১৬ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতিউ রাজ্যের মুশু গ্রামে পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় রোববার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে ওই হামলার ঘটনা ঘটেছে। কী কারণে এই সংঘাতের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে দেশটির এক সেনা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই এলাকায় আরও সংঘাত হতে পারে এমন আশঙ্কায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটিতে জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। প্রায়ই এ ধরনের সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটছে। এর আগে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলার ঘটনায় অন্তত ৭৪ জন নিহত হন। সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে ভূমির ব্যবহার নিয়ে তীব্র প্রতিযোগিতা চলে। এই বিরোধের সঙ্গে অনেক সময় জাতিগত ও ধর্মীয় বিভাজনও জড়িয়ে পড়ে। স্থানীয় পশুপালকরা তাদের গবাদি পশু চরানোর কৃষিজমি নষ্ট করার জন্য যাযাবর পশুপালকদের দায়ী করে থাকেন। এই দ্বন্দ্ব প্রায়ই অনানুষ্ঠানিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ এবং প্রতিশোধমূলক আক্রমণে রূপ নেয়। সূত্র: জাগো নিউজআইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×