হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গণভোটে ‘না’ জিতলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘না’ জয়ী হলে পুরোনো শাসনব্যবস্থাই বহাল থাকবে এবং এতে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে কথা বলা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। কিন্তু আমরা দেখছি একটি বিশেষ দল “না”-এর পক্ষে অবস্থান নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, “না” পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।’ তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাদের ভোট না-ও দেন, তবুও দেশের ভবিষ্যতের কথা ভেবে গণভোটে “হ্যাঁ” ভোট দিন।’

তিনি দাবি করেন, ‘না’-এর পক্ষে যারা কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। ‘না’ জয়ী হলে যে ক্ষমতায় আসবে, সে স্বৈরাচারী হবে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলামের ভাষ্য, এবারের ভোট আগামী ৫০ বছরের জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সুযোগ।

এনসিপি আহ্বায়ক বলেন, ১১ দলীয় জোট নির্বাচনে জিতে সরকার গঠন করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করবে। তিনি আওয়ামী লীগের অতীত শাসনামলের সমালোচনা করে বলেন, ‘১০ টাকায় চাল দেওয়ার স্লোগান দিয়ে দেশকে ছারখার করা হয়েছে। সস্তা প্রচারণা দিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না।’

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গণভোটে ‘না’ জিতলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গণভোটে ‘না’ জিতলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘না’ জয়ী হলে পুরোনো শাসনব্যবস্থাই বহাল থাকবে এবং এতে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে কথা বলা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। কিন্তু আমরা দেখছি একটি বিশেষ দল “না”-এর পক্ষে অবস্থান নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, “না” পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।’ তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাদের ভোট না-ও দেন, তবুও দেশের ভবিষ্যতের কথা ভেবে গণভোটে “হ্যাঁ” ভোট দিন।’তিনি দাবি করেন, ‘না’-এর পক্ষে যারা কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। ‘না’ জয়ী হলে যে ক্ষমতায় আসবে, সে স্বৈরাচারী হবে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলামের ভাষ্য, এবারের ভোট আগামী ৫০ বছরের জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সুযোগ।এনসিপি আহ্বায়ক বলেন, ১১ দলীয় জোট নির্বাচনে জিতে সরকার গঠন করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করবে। তিনি আওয়ামী লীগের অতীত শাসনামলের সমালোচনা করে বলেন, ‘১০ টাকায় চাল দেওয়ার স্লোগান দিয়ে দেশকে ছারখার করা হয়েছে। সস্তা প্রচারণা দিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না।’এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×