হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ১০৫ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৩ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই ত্রাণপ্রার্থী ছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

প্রতিবেদনে বলা হেয়েছে, মঙ্গলবার নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই ৫০ জনের বেশি নিহত হয়েছেন। এ শহরটি পুরোপুরি দখলের চেষ্টায় সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী। মঙ্গলবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘনবসতিপূর্ণ আল-সাবরা এলাকা। এ এলাকায় কয়েকদিন ধরে টানা বোমা ফেলা হচ্ছে। সর্বশেষ হামলায় একটি ত্রাণ শিবিরও আক্রান্ত হয়। সেখানে ৩২ জন হতাহত হন।

এদিকে গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছে আরও ১৩ জন। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। অন্যদিকে ত্রাণ সরবরাহে ভাটা পড়ায় দুর্ভিক্ষ মারাত্মক রূপ নিচ্ছে।

গাজায় চলমান যুদ্ধ এখন সিদ্ধান্তমূলক ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয়, বরং পুরো ‘ইরানি অক্ষকে’ দুর্বল করা। এর মধ্যে রয়েছে গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনের হুতিরা।

এদিকে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের আসামি নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা হামাসকে পরাজিত করার জন্য লড়ছি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ১০৫ ফিলিস্তিনি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ১০৫ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৩ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই ত্রাণপ্রার্থী ছিলেন।বুধবার (৩ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হেয়েছে, মঙ্গলবার নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই ৫০ জনের বেশি নিহত হয়েছেন। এ শহরটি পুরোপুরি দখলের চেষ্টায় সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী। মঙ্গলবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘনবসতিপূর্ণ আল-সাবরা এলাকা। এ এলাকায় কয়েকদিন ধরে টানা বোমা ফেলা হচ্ছে। সর্বশেষ হামলায় একটি ত্রাণ শিবিরও আক্রান্ত হয়। সেখানে ৩২ জন হতাহত হন।এদিকে গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছে আরও ১৩ জন। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। অন্যদিকে ত্রাণ সরবরাহে ভাটা পড়ায় দুর্ভিক্ষ মারাত্মক রূপ নিচ্ছে।গাজায় চলমান যুদ্ধ এখন সিদ্ধান্তমূলক ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয়, বরং পুরো ‘ইরানি অক্ষকে’ দুর্বল করা। এর মধ্যে রয়েছে গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনের হুতিরা।এদিকে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের আসামি নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা হামাসকে পরাজিত করার জন্য লড়ছি।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৩ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×