হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পেকুয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

গাজায় ইসরায়েল বাহিনীর গনহত্যা ও বর্বর চলমান হামলার প্রতিবাদে উত্তাল কক্সবাজারের পেকুয়া।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে পেকুয়া বাজার থেকে একটি বিশাল মিছিল সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট চৌমুহনী গিয়ে শেষ হয়। সেখানে চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেন। জাতীয় ওলামা মাশায়েক (আইম্মা) পরিষদ ও সর্স্তরের তৌহিদী জনতার ব্যানারে হাজার হাজার মানুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

জাতীয় ওলামা মাশায়েক (আইম্মা) পরিষদ এর
ক্বারী মনির উল্লাহ’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা জামায়েত এর সেক্রেটারী নুরুল কবির, এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, ইসলামি আন্দোলন বাংলাদেশ পেকুয়া শাখার সভাপতি মাওলানা আলী আজগর, জামায়াত নেতা মাওলানা আলী আকবর, মুফতি বদিউল আলম, মাওলানা আজিজ উদ্দিন, মাওলানা ফরিদুল আলম, মাওলানা হাবিবউল্লাহ, মাওলানা নূর কাসেম ফারুকী, মাওলানা রুহুল আমিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান, হেফাজত ইসলামের মাওলানা আবুল কাসেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরন, ঢাকা কলেজের শিক্ষার্থী মুফিদুল ইসলম, পেকুয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত মোস্তাফা নুরী প্রমুখ।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বাংলাদেশ ইসলামি আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ হেফাজত ইসলাম, আহলে সুন্নতে ওয়াল জামাত, পেকুয়া জন কল্যান সোসাইটি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ব্যাবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্নস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

বক্তারা ফিলিস্তিনের উপর গণহত্যা, নির্যাতন নিপিড়ন, শিশু হত্যা বন্ধ ও ইসরায়েলের সকল পন্য বয়কটের দাবী তুলেন। আলোচনা শেষে ফিলিস্তিনসহ বিশ্বের সকল মুসলিম উম্মাদের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পেকুয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পেকুয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :: গাজায় ইসরায়েল বাহিনীর গনহত্যা ও বর্বর চলমান হামলার প্রতিবাদে উত্তাল কক্সবাজারের পেকুয়া। সোমবার (৭ এপ্রিল) দুপুরে পেকুয়া বাজার থেকে একটি বিশাল মিছিল সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট চৌমুহনী গিয়ে শেষ হয়। সেখানে চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেন। জাতীয় ওলামা মাশায়েক (আইম্মা) পরিষদ ও সর্স্তরের তৌহিদী জনতার ব্যানারে হাজার হাজার মানুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। জাতীয় ওলামা মাশায়েক (আইম্মা) পরিষদ এর ক্বারী মনির উল্লাহ'র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা জামায়েত এর সেক্রেটারী নুরুল কবির, এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, ইসলামি আন্দোলন বাংলাদেশ পেকুয়া শাখার সভাপতি মাওলানা আলী আজগর, জামায়াত নেতা মাওলানা আলী আকবর, মুফতি বদিউল আলম, মাওলানা আজিজ উদ্দিন, মাওলানা ফরিদুল আলম, মাওলানা হাবিবউল্লাহ, মাওলানা নূর কাসেম ফারুকী, মাওলানা রুহুল আমিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান, হেফাজত ইসলামের মাওলানা আবুল কাসেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরন, ঢাকা কলেজের শিক্ষার্থী মুফিদুল ইসলম, পেকুয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত মোস্তাফা নুরী প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বাংলাদেশ ইসলামি আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ হেফাজত ইসলাম, আহলে সুন্নতে ওয়াল জামাত, পেকুয়া জন কল্যান সোসাইটি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ব্যাবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্নস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। বক্তারা ফিলিস্তিনের উপর গণহত্যা, নির্যাতন নিপিড়ন, শিশু হত্যা বন্ধ ও ইসরায়েলের সকল পন্য বয়কটের দাবী তুলেন। আলোচনা শেষে ফিলিস্তিনসহ বিশ্বের সকল মুসলিম উম্মাদের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×