কক্সবাজারের চকরিয়ায় সিমেন্ট কোম্পানির বেপরোয়া গতির একটি কভার্ডভ্যানে ধাক্কায় মারছা পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসের অন্তত ১৫-২০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চকরিয়া বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
তবে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে যাওয়ায় হাইওয়ে পুলিশ তাদের নাম পরিচয় জানাতে পারেনি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী স্টেশন সংলগ্ন তমিজিয়া মাদরাসা সামনে এ দূর্ঘটনা ঘটে।
মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (আইসি) এসআই মোহাম্মদ সেলিম মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান,
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মহাসড়কের খুটাখালী স্টেশন সংলগ্ন তমিজিয়া মাদরাসার সামনে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখি সিমেন্ট কোম্পানির একটি খালী কভার্ডভ্যানের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মারছা পরিবহনের অপর একটি যাত্রীবাহি বাস মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে উল্টে যায়।
এ সময় বাসে থাকা ৩৫-৩৬জন যাত্রীর মধ্যে অন্তত ১৫-২০ জন যাত্রী কমবেশি আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক ১০
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (আইসি) এসআই
সেলিম মিয়া বলেন, দূর্ঘটনা কবলিত বাস ও কভার্ডভ্যানটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় সিমেন্ট কোম্পানির কভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী মারছা বাস উল্টে খাদে, আহত -২০ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়ায় সিমেন্ট কোম্পানির বেপরোয়া গতির একটি কভার্ডভ্যানে ধাক্কায় মারছা পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে সড়কের পাশে খাদে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন