হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ৭ টুকরা গর্জন গাছভর্তি ট্রাক জব্দ, আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৭ অপরাহ্ন




চকরিয়া প্রতিনিধি::

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

কক্সবাজারের চকরিয়ায় গর্জন গাছ বোঝাই গাড়ি ধাওয়া করে ৭ টুকরা গর্জন গাছসহ গাড়িটি জব্দ এবং ১ জনকে আটক করেছে বনবিভাগ।

জানা যায়, রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে নলবিলা বনবিটের বিট কর্মকর্তা অবনি কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় বনকর্মীসহ ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ১নং ওয়ার্ডের সোয়াজানিয়া এলাকায় গর্জনগাছ বোঝাইকালে গাছগুলো বনবিভাগের বলে চ্যালেঞ্জ করলে পাচারকারীরা গাছ বোঝাইকৃত গাড়ি নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক দিয়ে চকরিয়া অভিমুখে পালানোর চেষ্টা করেন। পরে বনবিভাগের টহল টিম গাড়িটি ধাওয়া করে চকরিয়া-মহেশখালীর কেবি জালাল উদ্দিন সড়কের রামপুর এলাকা থেকে আটক করেন। এসময় ৭টুকরা গর্জন গাছ ও গাড়ি জব্দসহ ১ জনকে আটক করে নলবিলা বনবিট অফিসে নিয়ে যাওয়া হয়।

জব্দকৃত গাছগুলো ডুলাহাজারা বনবিটের বিএস দাগ নং ৭০২ এর ৫৯নং ডুলাহাজারা মৌজার সংরক্ষিত বনের প্রাকৃতিক গর্জন বাগানের বলে জানা গেছে। এদিকে, আটককৃত গাছ পাচারকারী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া এলাকার জাকের আহমেদের ছেলে মোহাম্মদ এনামুল হক বলে জানা গেছে। গাছসহ জব্দকৃত গাড়ির নাম্বার, নোয়াখালী ড-১১-০৩৬৮। এবিষয়ে জানতে চাইলে নলবিলা বিট কর্মকর্তা অবনি কুমার রায় বলেন, ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং (সোয়াজানিয়া) এলাকা থেকে গর্জন গাছবোঝাই একটি ট্রাক গাড়িকে ধাওয়া করে ৭ টুকরা গর্জন গাছসহ গাড়িটি জব্দ এবং একজন গাছ পাচারকারীকে আটক করে নলবিলা বনবিটে নিয়ে আসা হয়। পরে আটকৃত গাছ পাচারকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় ৭ টুকরা গর্জন গাছভর্তি ট্রাক জব্দ, আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ৭ টুকরা গর্জন গাছভর্তি ট্রাক জব্দ, আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চকরিয়া প্রতিনিধি:: কক্সবাজারের চকরিয়ায় গর্জন গাছ বোঝাই গাড়ি ধাওয়া করে ৭ টুকরা গর্জন গাছসহ গাড়িটি জব্দ এবং ১ জনকে আটক করেছে বনবিভাগ। জানা যায়, রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে নলবিলা বনবিটের বিট কর্মকর্তা অবনি কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় বনকর্মীসহ ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ১নং ওয়ার্ডের সোয়াজানিয়া এলাকায় গর্জনগাছ বোঝাইকালে গাছগুলো বনবিভাগের বলে চ্যালেঞ্জ করলে পাচারকারীরা গাছ বোঝাইকৃত গাড়ি নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক দিয়ে চকরিয়া অভিমুখে পালানোর চেষ্টা করেন। পরে বনবিভাগের টহল টিম গাড়িটি ধাওয়া করে চকরিয়া-মহেশখালীর কেবি জালাল উদ্দিন সড়কের রামপুর এলাকা থেকে আটক করেন। এসময় ৭টুকরা গর্জন গাছ ও গাড়ি জব্দসহ ১ জনকে আটক করে নলবিলা বনবিট অফিসে নিয়ে যাওয়া হয়। জব্দকৃত গাছগুলো ডুলাহাজারা বনবিটের বিএস দাগ নং ৭০২ এর ৫৯নং ডুলাহাজারা মৌজার সংরক্ষিত বনের প্রাকৃতিক গর্জন বাগানের বলে জানা গেছে। এদিকে, আটককৃত গাছ পাচারকারী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া এলাকার জাকের আহমেদের ছেলে মোহাম্মদ এনামুল হক বলে জানা গেছে। গাছসহ জব্দকৃত গাড়ির নাম্বার, নোয়াখালী ড-১১-০৩৬৮। এবিষয়ে জানতে চাইলে নলবিলা বিট কর্মকর্তা অবনি কুমার রায় বলেন, ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং (সোয়াজানিয়া) এলাকা থেকে গর্জন গাছবোঝাই একটি ট্রাক গাড়িকে ধাওয়া করে ৭ টুকরা গর্জন গাছসহ গাড়িটি জব্দ এবং একজন গাছ পাচারকারীকে আটক করে নলবিলা বনবিটে নিয়ে আসা হয়। পরে আটকৃত গাছ পাচারকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×