হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছেলে সন্তানের আশায় দুই কন্যাশিশুকে হত্যা, বাবা ও স্বজনরা গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন




নয়াদিল্লি, ৬ এপ্রিল – ভারতে কেবল ছেলে সন্তানের আকাঙ্ক্ষায় চার বছর বয়সী জমজ দুই কন্যাশিশুকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। তেলেঙ্গানা রাজ্যের জুবিলি নগর গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে শিশুদের বাবা শ্রীশৈলম, তার বাবা অশোক, মা লাবণ্য এবং ছোট ভাই রাকেশ পরিকল্পিতভাবে এই দুই শিশুকে হত্যা করেছেন। পরিবারের ধারণা ছিল মেয়েরা ভবিষ্যতে তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন

ইয়েমেনের বাজারে বিমান হামলায় নিহত ৩০, আহত আরও ৮ জন

করিমনগর রুরাল সার্কেল পরিদর্শক এ নিরঞ্জন রেড্ডি জানান শ্রীশৈলম কখনোই কন্যাসন্তান চাইতেন না। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় জমজ মেয়ে হওয়ার কথা জানতে পেরে তিনি গর্ভপাতের জন্যও চাপ দিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা যায় ২০২০ সালে শ্রীশৈলমের সঙ্গে মৌনিকার বিয়ে হয় এবং ২০২২ সালে তাদের ঘরে জমজ কন্যাশিশুর জন্ম হয়। কিন্তু জন্মের পর তিনি হাসপাতালে সন্তানদের দেখতেও যাননি। পরিবারের অন্য সদস্যরাও কন্যাশিশুদের জন্ম মেনে নিতে পারেননি।

তদন্তকারীরা জানিয়েছেন প্রায় দুই কোটি রুপির সম্পত্তি মেয়েদের বিয়েতে খরচ হয়ে যাবে এই আশঙ্কা থেকে তারা হত্যার সিদ্ধান্ত নেন।

স্ত্রী মৌনিকা ঘটনাস্থলে পৌঁছে এক শিশুকে পড়ে থাকতে দেখেন এবং স্থানীয়রা অপরজনকে উদ্ধারের চেষ্টা করে। তবে শ্রীশৈলমের বক্তব্যে অসংগতি থাকায় গ্রামবাসীদের সন্দেহ হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে মারধর করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শ্রীশৈলম সেখান থেকে পালিয়ে গোপালপুরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। অবশেষে পুলিশ গোপালপুর থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করে এবং বিশেষজ্ঞ সাঁতারুদের সাহায্যে দ্বিতীয় শিশুর মরদেহ উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা জানানো হয়েছে।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ছেলে সন্তানের আশায় দুই কন্যাশিশুকে হত্যা, বাবা ও স্বজনরা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছেলে সন্তানের আশায় দুই কন্যাশিশুকে হত্যা, বাবা ও স্বজনরা গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৬ এপ্রিল – ভারতে কেবল ছেলে সন্তানের আকাঙ্ক্ষায় চার বছর বয়সী জমজ দুই কন্যাশিশুকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। তেলেঙ্গানা রাজ্যের জুবিলি নগর গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে শিশুদের বাবা শ্রীশৈলম, তার বাবা অশোক, মা লাবণ্য এবং ছোট ভাই রাকেশ পরিকল্পিতভাবে এই দুই শিশুকে হত্যা করেছেন। পরিবারের ধারণা ছিল মেয়েরা ভবিষ্যতে তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।করিমনগর রুরাল সার্কেল পরিদর্শক এ নিরঞ্জন রেড্ডি জানান শ্রীশৈলম কখনোই কন্যাসন্তান চাইতেন না। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় জমজ মেয়ে হওয়ার কথা জানতে পেরে তিনি গর্ভপাতের জন্যও চাপ দিয়েছিলেন।পুলিশ সূত্রে জানা যায় ২০২০ সালে শ্রীশৈলমের সঙ্গে মৌনিকার বিয়ে হয় এবং ২০২২ সালে তাদের ঘরে জমজ কন্যাশিশুর জন্ম হয়। কিন্তু জন্মের পর তিনি হাসপাতালে সন্তানদের দেখতেও যাননি। পরিবারের অন্য সদস্যরাও কন্যাশিশুদের জন্ম মেনে নিতে পারেননি।তদন্তকারীরা জানিয়েছেন প্রায় দুই কোটি রুপির সম্পত্তি মেয়েদের বিয়েতে খরচ হয়ে যাবে এই আশঙ্কা থেকে তারা হত্যার সিদ্ধান্ত নেন।স্ত্রী মৌনিকা ঘটনাস্থলে পৌঁছে এক শিশুকে পড়ে থাকতে দেখেন এবং স্থানীয়রা অপরজনকে উদ্ধারের চেষ্টা করে। তবে শ্রীশৈলমের বক্তব্যে অসংগতি থাকায় গ্রামবাসীদের সন্দেহ হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে মারধর করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শ্রীশৈলম সেখান থেকে পালিয়ে গোপালপুরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। অবশেষে পুলিশ গোপালপুর থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করে এবং বিশেষজ্ঞ সাঁতারুদের সাহায্যে দ্বিতীয় শিশুর মরদেহ উদ্ধার করে।পুলিশের পক্ষ থেকে এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা জানানো হয়েছে।এনএন/ ৬ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×