হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩০ অক্টোবর – বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণকে ভোট দেয়ার সুযোগ যদি দেয়া হয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আওয়ামী লীগ, ভারতসহ কিছু চোর-ডাকাত বিএনপিকে দেখতে পারে না। এ জন্য তারা ইলেকশনকে ঠেকিয়ে রাখতে চায়। যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারে।

বুধবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশ কর্মজীবী দল গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের আন্দোলনে ৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা! নতুন ক্রয়াদেশ ও রপ্তানি নিয়ে উদ্বেগ বিজিবিএ’র

শামসুজ্জামান দুদু বলেন, অনতিবিলম্বে একটি নির্বাচন দিতে হবে। তার মানে এই নয় যে আগামীকাল নির্বাচন দিতে হবে। আমরা রোডম্যাপের দাবি করেছি। কখন নির্বাচন দেবেন সময়টাতো আমাদের জানতে হবে। সে সময়টা আমাদের বলেন দেশের জনগণ ভোট দেয়ার আশায় বসে আছে। জনগণ ভোটের অধিকার থেকে ২০ বছর ধরে বঞ্চিত। জনগণের ঠিক করবে কে তাদের প্রতিনিধি হবে। সেই প্রতিনিধির মাধ্যমে আমরা আবার দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের মতো এত বড় লুটপাতকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো আসেনি। তিনি তার বাবাকেও হারিয়ে দিয়েছেন। ৪০ হাজার বিরোধী নেতাকে শেখ মুজিব সাড়ে তিন বছরে হত্যা করেছেন। শেখ হাসিনা তারই কন্যা। ৭২ সালে শেখ কামাল ব্যাংক ডাকাত হিসেবে তখনই পরিচিতি পেয়েছেন। সেই সময় গণকণ্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে। সে কারণে গণকণ্ঠসহ পত্রিকাগুলোকে তছনছ করে ফেলা হয়েছে। একটা পরিবার কতটা খুনি কতটা লুটপাতকারী এ রকম পরিবার বিশ্বে নেই বললেই চলে।

তিনি আরও বলেন, দেশ থেকে পাচারকৃত টাকাগুলো ফেরত আনতে হবে। সরকার উদ্যোগ নিয়েছে আমরা এটিকে সমর্থন জানিয়েছি। কিন্তু উদ্যোগ আর সমর্থন এটি বড় কথা নয়। এই টাকা জনগণের মেহনতের টাকা। সুনির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত আনতে হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ অক্টোবর – বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণকে ভোট দেয়ার সুযোগ যদি দেয়া হয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আওয়ামী লীগ, ভারতসহ কিছু চোর-ডাকাত বিএনপিকে দেখতে পারে না। এ জন্য তারা ইলেকশনকে ঠেকিয়ে রাখতে চায়। যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারে।বুধবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশ কর্মজীবী দল গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।শামসুজ্জামান দুদু বলেন, অনতিবিলম্বে একটি নির্বাচন দিতে হবে। তার মানে এই নয় যে আগামীকাল নির্বাচন দিতে হবে। আমরা রোডম্যাপের দাবি করেছি। কখন নির্বাচন দেবেন সময়টাতো আমাদের জানতে হবে। সে সময়টা আমাদের বলেন দেশের জনগণ ভোট দেয়ার আশায় বসে আছে। জনগণ ভোটের অধিকার থেকে ২০ বছর ধরে বঞ্চিত। জনগণের ঠিক করবে কে তাদের প্রতিনিধি হবে। সেই প্রতিনিধির মাধ্যমে আমরা আবার দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই।বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের মতো এত বড় লুটপাতকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো আসেনি। তিনি তার বাবাকেও হারিয়ে দিয়েছেন। ৪০ হাজার বিরোধী নেতাকে শেখ মুজিব সাড়ে তিন বছরে হত্যা করেছেন। শেখ হাসিনা তারই কন্যা। ৭২ সালে শেখ কামাল ব্যাংক ডাকাত হিসেবে তখনই পরিচিতি পেয়েছেন। সেই সময় গণকণ্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে। সে কারণে গণকণ্ঠসহ পত্রিকাগুলোকে তছনছ করে ফেলা হয়েছে। একটা পরিবার কতটা খুনি কতটা লুটপাতকারী এ রকম পরিবার বিশ্বে নেই বললেই চলে।তিনি আরও বলেন, দেশ থেকে পাচারকৃত টাকাগুলো ফেরত আনতে হবে। সরকার উদ্যোগ নিয়েছে আমরা এটিকে সমর্থন জানিয়েছি। কিন্তু উদ্যোগ আর সমর্থন এটি বড় কথা নয়। এই টাকা জনগণের মেহনতের টাকা। সুনির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত আনতে হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×