ঢাকা, ২০ অক্টোবর – পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহামেদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বংশাল থানা ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।
রোববার রাত ১২টার দিকে থানার সামনে রাস্তা অবরোধ করে অবস্থান শুরু করে বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের বেশি শিক্ষার্থী।
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২
এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কি করে?’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
ইমন নামে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, “আজ রাতের মধ্যেই খুনিদের গ্রেপ্তার করতে হবে। যদি প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে কাল থেকে ঢাকা অচল করে দেওয়া হবে।”
এর আগে রাত ১১ টা ১০ মিনিটে রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে জুবায়েদের ছাত্রী বর্ষাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন