ঢাকা, ০৭ ডিসেম্বর – দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে করে তিনি বলেছেন, ‘নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে হবে। তাহলে পরাজিত শক্তির সব চক্রান্ত ব্যর্থ হবে। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিন।’
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এনপিপির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়বে। কেউ যাতে আধিপত্য বিস্তার করতে না পারে তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘অবিলম্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। কারণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে জনগণ তাদের বিদায় করবে।’
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৭ ডিসেম্বর ২০২৪




মন্তব্য করুন