হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জরুরি ভিত্তিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় তলব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন


ঢাকা, ৩০ ডিসেম্বর – ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই হাইকমিশনার দেশে ফেরেন। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন

গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে।

গত প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ দেখায়।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ওই মিশনগুলোতে সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর দুই দেশের কূটনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একে অপরের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করার ঘটনা ঘটে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জরুরি ভিত্তিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় তলব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জরুরি ভিত্তিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় তলব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ ডিসেম্বর – ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই হাইকমিশনার দেশে ফেরেন। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে।গত প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ দেখায়।নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ওই মিশনগুলোতে সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর দুই দেশের কূটনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একে অপরের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করার ঘটনা ঘটে।সূত্র: জাগো নিউজএনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×