হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র ঝিনাইদহ এর উদ্বোধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন


ঝিনাইদহ, ৩১ আগস্ট – জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনা এবং অধিভুক্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ লাঘবে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এরইমধ্যে কয়েকটি জেলায় আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। এরসঙ্গে যোগ হলো ঝিনাইদহ।

শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহ সদরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মাগুরা জেলার কলেজসমূহের কার্যক্রম পরিচালনা করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে সরকারি কেশবচন্দ্র কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহে আঞ্চলিক কেন্দ্র চালু করায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অর্থের বিনিময়ে চাকরি দেওয়াসহ শিক্ষা প্রতিষ্ঠানে গত ১৫ বছরে নানা ধরণের দুর্নীতি-অনিয়ম হয়েছে। এসব দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এরকম দুর্নীতি করতে কেউ সাহস না পায়।

প্রফেসর আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজের ৫০ হাজার ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খরচে ফ্রি-ল্যান্সার হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ছেলেরাও একই সুযোগ পাবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আয়োজন করছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নাজিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বক্কর সিদ্দিকী, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন এবং ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আলোচনা সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র ঝিনাইদহ এর উদ্বোধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র ঝিনাইদহ এর উদ্বোধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঝিনাইদহ, ৩১ আগস্ট – জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনা এবং অধিভুক্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ লাঘবে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এরইমধ্যে কয়েকটি জেলায় আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। এরসঙ্গে যোগ হলো ঝিনাইদহ।শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহ সদরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মাগুরা জেলার কলেজসমূহের কার্যক্রম পরিচালনা করা হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে সরকারি কেশবচন্দ্র কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহে আঞ্চলিক কেন্দ্র চালু করায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অর্থের বিনিময়ে চাকরি দেওয়াসহ শিক্ষা প্রতিষ্ঠানে গত ১৫ বছরে নানা ধরণের দুর্নীতি-অনিয়ম হয়েছে। এসব দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এরকম দুর্নীতি করতে কেউ সাহস না পায়।প্রফেসর আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজের ৫০ হাজার ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খরচে ফ্রি-ল্যান্সার হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ছেলেরাও একই সুযোগ পাবে।তিনি বলেন, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আয়োজন করছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নাজিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বক্কর সিদ্দিকী, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন এবং ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আলোচনা সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।সূত্র: আরটিভি নিউজএনএন/ ৩১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×