হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আরব আমিরাত, সতর্কতা জারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ মার্চ ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


আবুধাবি, ০৯ মার্চ – মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমাহ, ফুজাইরাহসহ সব জায়গায় শনিবার (৯ মার্চ) অঝোরে ঝরেছে বৃষ্টি।

অতিবৃষ্টির পাশাপাশি আল আইন এবং পরবর্তীতে আজমানে বজ্রপাত হয়েছে।

শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে মেঘে আচ্ছন্ন হয়ে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় বৃষ্টি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

গত সপ্তাহে দেশটির আবহাওয়া দপ্তর বৃষ্টির ব্যাপারে সতর্কতা দিয়েছিল। তারা আরও জানিয়েছে, এ সপ্তাহের শেষ পর্যন্ত ভেজা আবহাওয়া বিরাজমান থাকবে।

আমিরাতের আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটরোলোজি (এনসিএম) জানিয়েছে, দুবাইয়ের আল খাওয়ানিজ এবং উম হুরাইরে সকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। পরবর্তীতে দুবাইয়ের অন্যান্য অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত হতে থাকে।

এরআগে গতকাল শুক্রবার রাতে আবুধাবির ছোট শহর গিয়াথিতে শিলাবৃষ্টি হয়। ওই সময় আবুধাবির অন্যান্য অঞ্চলে সাধারণ বৃষ্টি ঝরে।

আবহাওয়া দপ্তর গত সপ্তাহে জানিয়েছিল, দক্ষিণপশ্চিমাঞ্চলের ভূপৃষ্ঠের নিম্নচাপ সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে উত্তরপশ্চিমাঞ্চলে দিকে বহমান আদ্র বাতাসের কারণে পুরো আমিরাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

তারা আরও জানিয়েছিল, আবহাওয়ার এমন পরিস্থিতি শনিবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং পরবর্তীতে বৃষ্টিসহ মেঘের পরিমাণ বাড়তে থাকবে। যারসঙ্গে থাকবে বজ্রপাত, বজ্রসহ শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস।

আগামীকাল রোববারও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর এদিন সন্ধ্যায় বৃষ্টিপাত কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৯ মার্চ ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আরব আমিরাত, সতর্কতা জারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আরব আমিরাত, সতর্কতা জারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ মার্চ ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আবুধাবি, ০৯ মার্চ – মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমাহ, ফুজাইরাহসহ সব জায়গায় শনিবার (৯ মার্চ) অঝোরে ঝরেছে বৃষ্টি। অতিবৃষ্টির পাশাপাশি আল আইন এবং পরবর্তীতে আজমানে বজ্রপাত হয়েছে। শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে মেঘে আচ্ছন্ন হয়ে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় বৃষ্টি। গত সপ্তাহে দেশটির আবহাওয়া দপ্তর বৃষ্টির ব্যাপারে সতর্কতা দিয়েছিল। তারা আরও জানিয়েছে, এ সপ্তাহের শেষ পর্যন্ত ভেজা আবহাওয়া বিরাজমান থাকবে। আমিরাতের আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটরোলোজি (এনসিএম) জানিয়েছে, দুবাইয়ের আল খাওয়ানিজ এবং উম হুরাইরে সকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। পরবর্তীতে দুবাইয়ের অন্যান্য অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত হতে থাকে। এরআগে গতকাল শুক্রবার রাতে আবুধাবির ছোট শহর গিয়াথিতে শিলাবৃষ্টি হয়। ওই সময় আবুধাবির অন্যান্য অঞ্চলে সাধারণ বৃষ্টি ঝরে। আবহাওয়া দপ্তর গত সপ্তাহে জানিয়েছিল, দক্ষিণপশ্চিমাঞ্চলের ভূপৃষ্ঠের নিম্নচাপ সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে উত্তরপশ্চিমাঞ্চলে দিকে বহমান আদ্র বাতাসের কারণে পুরো আমিরাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তারা আরও জানিয়েছিল, আবহাওয়ার এমন পরিস্থিতি শনিবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং পরবর্তীতে বৃষ্টিসহ মেঘের পরিমাণ বাড়তে থাকবে। যারসঙ্গে থাকবে বজ্রপাত, বজ্রসহ শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস। আগামীকাল রোববারও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর এদিন সন্ধ্যায় বৃষ্টিপাত কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৯ মার্চ ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×