হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘টাইটানের ধ্বংসাবশেষে দেহাবশেষের সন্ধান’ – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৯ জুন – আটলান্টিক মহাসাগরের নিচে বিস্ফোরণ হওয়া ডুবোযান টাইটানের ভেতর মানুষের দেহাবশেষের সন্ধান মিলেছে। বুধবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

গত ১৮ জুন পাঁচ অভিযাত্রী নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিকের নিচে ডুব দেয় টাইটান।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক

এর এক ঘণ্টা ৪৫ মিনিট পর ডুবোযানটির সঙ্গে ওপরের সহযোগী জাহাজ ‘পোলার প্রিন্স’-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর পরই যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশ উদ্ধার অভিযান শুরু করে। পাঁচ দিনের মাথায় ১৬ হাজার ফুট গভীরে টাইটানিকের অগ্রভাগের কাছে ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

টাইটানের ধ্বংসস্তূপের ভেতর দেহাবশেষ পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলেছে, ‘টাইটানের ভেতর পাওয়া (অনুমানকৃত) মানব দেহাবশেষ যুক্তরাষ্ট্রের মেডিক্যাল বিশেষজ্ঞরা বিচার-বিশ্লেষণ করবেন।’

ওই দিন টাইটানের ভেতর চড়ে টাইটানিক দেখতে গিয়েছিলেন ডুবোযানটির পরিচালনাকারী সংস্থা ওশেনগেটের সিইও স্টকটন রাশ, পাইলট পল-হেনরি নারগোলেট, ব্রিটিশ-পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ এবং ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং।

ধারণা করা হচ্ছে, ডুবোযানটিতে বিস্ফোরণ হওয়ার পরপরই এর ভেতরের যাত্রীদের মৃত্যু হয়।

এর আগে গতকাল বুধবার দিনের শুরুতে সমুদ্রের নিচ থেকে তুলে আনা টাইটানের ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ কানাডায় নিয়ে যাওয়া হয়। এর মাধ্যমে শেষ হয় উদ্ধার অভিযান।

টাইটানের এসব ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের একটি কাটারে নিয়ে যাওয়া হবে। সেখানে ডুবেযানটি নিয়ে আরো বিচার-বিশ্লেষণ করা হবে।

সূত্র: আরটিভি
এম ইউ/২৯ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘টাইটানের ধ্বংসাবশেষে দেহাবশেষের সন্ধান’ – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘টাইটানের ধ্বংসাবশেষে দেহাবশেষের সন্ধান’ – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৯ জুন – আটলান্টিক মহাসাগরের নিচে বিস্ফোরণ হওয়া ডুবোযান টাইটানের ভেতর মানুষের দেহাবশেষের সন্ধান মিলেছে। বুধবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। গত ১৮ জুন পাঁচ অভিযাত্রী নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিকের নিচে ডুব দেয় টাইটান। এর এক ঘণ্টা ৪৫ মিনিট পর ডুবোযানটির সঙ্গে ওপরের সহযোগী জাহাজ ‘পোলার প্রিন্স’-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর পরই যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশ উদ্ধার অভিযান শুরু করে। পাঁচ দিনের মাথায় ১৬ হাজার ফুট গভীরে টাইটানিকের অগ্রভাগের কাছে ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। টাইটানের ধ্বংসস্তূপের ভেতর দেহাবশেষ পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলেছে, ‘টাইটানের ভেতর পাওয়া (অনুমানকৃত) মানব দেহাবশেষ যুক্তরাষ্ট্রের মেডিক্যাল বিশেষজ্ঞরা বিচার-বিশ্লেষণ করবেন।’ ওই দিন টাইটানের ভেতর চড়ে টাইটানিক দেখতে গিয়েছিলেন ডুবোযানটির পরিচালনাকারী সংস্থা ওশেনগেটের সিইও স্টকটন রাশ, পাইলট পল-হেনরি নারগোলেট, ব্রিটিশ-পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ এবং ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং। ধারণা করা হচ্ছে, ডুবোযানটিতে বিস্ফোরণ হওয়ার পরপরই এর ভেতরের যাত্রীদের মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার দিনের শুরুতে সমুদ্রের নিচ থেকে তুলে আনা টাইটানের ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ কানাডায় নিয়ে যাওয়া হয়। এর মাধ্যমে শেষ হয় উদ্ধার অভিযান। টাইটানের এসব ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের একটি কাটারে নিয়ে যাওয়া হবে। সেখানে ডুবেযানটি নিয়ে আরো বিচার-বিশ্লেষণ করা হবে। সূত্র: আরটিভিএম ইউ/২৯ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×