হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে অস্ত্র -গুলিসহ আটক -২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৩ অপরাহ্ন

টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি, ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫রাউন্ড গুলি ও ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।আটককৃত হলো টেকনাফের চাকমার কুল রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মুহিবুল্লাহ (৩৭)।

আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ২৮ ফেব্রুয়ারী সোমবার ভোরে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/৩ ব্লকের উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর এ অভিযান চালানো হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, ক্যাম্পের বি/০৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে।
এমন খবরে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনাকালে রাত অনুমান সোয়া ১ টার দিকে বি/০৩ ব্লকে পৌঁছালে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌঁড়ে পালানোর সময় উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তার উপর হতে ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমেদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭) দ্বয়কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি সচল (7.65 mm) বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফের রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে অস্ত্র -গুলিসহ আটক -২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে অস্ত্র -গুলিসহ আটক -২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৩ অপরাহ্ন
Print Image
টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি, ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫রাউন্ড গুলি ও ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।আটককৃত হলো টেকনাফের চাকমার কুল রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মুহিবুল্লাহ (৩৭)। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ২৮ ফেব্রুয়ারী সোমবার ভোরে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/৩ ব্লকের উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর এ অভিযান চালানো হয়। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, ক্যাম্পের বি/০৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। এমন খবরে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনাকালে রাত অনুমান সোয়া ১ টার দিকে বি/০৩ ব্লকে পৌঁছালে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌঁড়ে পালানোর সময় উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তার উপর হতে ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমেদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭) দ্বয়কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি সচল (7.65 mm) বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×