হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অপহৃত স্থানীয় যুবক উদ্ধার, দুই রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ জুন ২০২২, ০৫:৩০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি আস্তানায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা অভিযান চালিয়ে স্থানীয় যুবক মো. উমর ফারুক(২৪) কে উদ্ধার করা হয়েছে । তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ’র ছেলে।

মঙ্গলবার(৭ জুন) সন্ধ্যায় টেকনাফ হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের পাশের পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৫ জুন (রবিবার) টেকনাফের শাহপরীর দ্বীপের স্থানীয় যুবক মো. উমর ফারুককে টেকনাফ নয়াপাড়া নিআন্ধিত ক্যাম্পের আই-ব্লক থেকে ক্যাম্পের কিছু রোহিঙ্গা সন্ত্রাসী অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স কয়েকটি টিমে বিভক্ত হয়ে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এপিবিএন-এর আভিযানিক তৎপরতায় মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা হতে উমর ফারুককে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত আই-ব্লকের নুর হোসেনের ছেলে নুর বশর(২০) ও খাইরুল আমিন(১৬)কে আটক করা হয়।

তিনি আরো জানান, ভিকটিম ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে অপহৃত স্থানীয় যুবক উদ্ধার, দুই রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অপহৃত স্থানীয় যুবক উদ্ধার, দুই রোহিঙ্গা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ জুন ২০২২, ০৫:৩০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি আস্তানায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা অভিযান চালিয়ে স্থানীয় যুবক মো. উমর ফারুক(২৪) কে উদ্ধার করা হয়েছে । তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ’র ছেলে। মঙ্গলবার(৭ জুন) সন্ধ্যায় টেকনাফ হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের পাশের পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করা হয়। টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ জুন (রবিবার) টেকনাফের শাহপরীর দ্বীপের স্থানীয় যুবক মো. উমর ফারুককে টেকনাফ নয়াপাড়া নিআন্ধিত ক্যাম্পের আই-ব্লক থেকে ক্যাম্পের কিছু রোহিঙ্গা সন্ত্রাসী অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স কয়েকটি টিমে বিভক্ত হয়ে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে। এপিবিএন-এর আভিযানিক তৎপরতায় মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা হতে উমর ফারুককে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত আই-ব্লকের নুর হোসেনের ছেলে নুর বশর(২০) ও খাইরুল আমিন(১৬)কে আটক করা হয়। তিনি আরো জানান, ভিকটিম ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×