হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত অবস্থায় ট্যাংক বিধ্বংসী চারটি তাজা রকেট হিট এবং চারটি ফিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার। উদ্ধার রকেট হিটগুলো ৪০ মিলিমিটার এলাকা পর্যন্ত টার্গেট হিট করতে পারে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় অভিযান চালিয়ে এসব গোলাবারুদ জব্দ করা হয়। সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসী এবং কিছু বাঙালি অস্ত্র ব্যবসায়ী বিভিন্ন মাধ্যমে মিলিটারি গ্রেডের বিভিন্ন অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ক্রয়-বিক্রয় করছে মর্মে তথ্য পায় র‌্যাব-১৫। এ তথ্যের সত্যতা যাচাই ও অস্ত্র ব্যবসায়ীদের অস্ত্রের উৎস এবং ক্রয়-বিক্রয়ের সঠিক চ্যানেল উদঘাটনের লক্ষ্যে র‌্যাব-১৫’র একটি গোয়েন্দা দল ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস দল বৃহস্পতিবার রাত ২টার দিকে টেকনাফের সাবরাংয়ের ৮নং ওয়ার্ডস্থ উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় অভিযান চালায়। এ সময় ট্যাংক বিধ্বংসী অবিস্ফোরিত চারটি সতেজ ৪০ মি.মি রকেট হিট এবং চারটি ফিন অ্যাসেম্বলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারে সক্ষম হয়। উদ্ধারকৃত এসব অত্যাধুনিক অস্ত্র দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তিনি আরও জানান, উদ্ধার গোলাসমূহ ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের গ্রেনেড ফায়ারিং রেঞ্জ এ অভিজ্ঞ বোম্ব ডিসপোজাল টিমের বিশেষজ্ঞ দ্বারা ধ্বংস করা হয়েছে। এসব গোলা আনার পেছনে কে বা কারা রয়েছে, তা নির্ণয়ে কাজ চলছে। গোলা উদ্ধার বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত অবস্থায় ট্যাংক বিধ্বংসী চারটি তাজা রকেট হিট এবং চারটি ফিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার। উদ্ধার রকেট হিটগুলো ৪০ মিলিমিটার এলাকা পর্যন্ত টার্গেট হিট করতে পারে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় অভিযান চালিয়ে এসব গোলাবারুদ জব্দ করা হয়। সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসী এবং কিছু বাঙালি অস্ত্র ব্যবসায়ী বিভিন্ন মাধ্যমে মিলিটারি গ্রেডের বিভিন্ন অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ক্রয়-বিক্রয় করছে মর্মে তথ্য পায় র‌্যাব-১৫। এ তথ্যের সত্যতা যাচাই ও অস্ত্র ব্যবসায়ীদের অস্ত্রের উৎস এবং ক্রয়-বিক্রয়ের সঠিক চ্যানেল উদঘাটনের লক্ষ্যে র‌্যাব-১৫’র একটি গোয়েন্দা দল ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস দল বৃহস্পতিবার রাত ২টার দিকে টেকনাফের সাবরাংয়ের ৮নং ওয়ার্ডস্থ উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় অভিযান চালায়। এ সময় ট্যাংক বিধ্বংসী অবিস্ফোরিত চারটি সতেজ ৪০ মি.মি রকেট হিট এবং চারটি ফিন অ্যাসেম্বলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারে সক্ষম হয়। উদ্ধারকৃত এসব অত্যাধুনিক অস্ত্র দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। তিনি আরও জানান, উদ্ধার গোলাসমূহ ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের গ্রেনেড ফায়ারিং রেঞ্জ এ অভিজ্ঞ বোম্ব ডিসপোজাল টিমের বিশেষজ্ঞ দ্বারা ধ্বংস করা হয়েছে। এসব গোলা আনার পেছনে কে বা কারা রয়েছে, তা নির্ণয়ে কাজ চলছে। গোলা উদ্ধার বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×