হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ ডিসেম্বর ২০২১, ১১:৩০ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ১৬-এপিবিএন।

শনিবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই ক্যাম্পের মো. সিদ্দিকের ছেলে নুর আজিম (৩২), তার সহোদর আবু (৫০), মো. আইয়ুবের ছেলে ইসলাম ও মৃত মুসলিমের ছেলে নুরুল হক।

এদের মধ্যে আবু, ইসলাম ও নুরুল পুলিশ সদর দপ্তরের যথাক্রমে-১, ৯ ও ১৭ নং তালিকাভুক্ত আসামি বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পুলিশ সুপার জানান, জাদিমুরা ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে চারটি ধারালো রামদাসহ চার রোহিঙ্গাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে থাকা আরও পাঁচ সহযোগীর নাম স্বীকার করেছেন তারা।

আইনি প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর ২০২১, ১১:৩০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ১৬-এপিবিএন। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই ক্যাম্পের মো. সিদ্দিকের ছেলে নুর আজিম (৩২), তার সহোদর আবু (৫০), মো. আইয়ুবের ছেলে ইসলাম ও মৃত মুসলিমের ছেলে নুরুল হক। এদের মধ্যে আবু, ইসলাম ও নুরুল পুলিশ সদর দপ্তরের যথাক্রমে-১, ৯ ও ১৭ নং তালিকাভুক্ত আসামি বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম। পুলিশ সুপার জানান, জাদিমুরা ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে চারটি ধারালো রামদাসহ চার রোহিঙ্গাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে থাকা আরও পাঁচ সহযোগীর নাম স্বীকার করেছেন তারা। আইনি প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×