হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় দমদমিয়া চেকপোস্ট এলাকায় মাদক পাচারের সময় তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, দমদমিয়া বিওপি সংলগ্ন সড়কপথ ব্যবহার করে মাদক পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনা অনুযায়ী দমদমিয়া চেকপোস্ট এলাকায় টহল ও সতর্কতা বৃদ্ধি করা হয়।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে টেকনাফগামী বিভিন্ন যানবাহন তল্লাশির সময় বিজিবি সদস্যরা লক্ষ্য করেন যে, একজন ব্যক্তি চেকপোস্টে পৌঁছানোর আগেই যানবাহন থেকে নেমে যায়। পরে সে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অপর এক সহযোগীর সহায়তায় পাহাড়ের ঢাল বেয়ে বিওপি সংলগ্ন সীমান্ত রেস্তোরাঁর পিছন দিয়ে মাদক পাচারের চেষ্টা করে।

এ সময় বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. আতাউল্লাহ (২২) নামের ওই মাদক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে, তার অপর সহযোগী বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

আটককৃত মো. আতাউল্লাহ টেকনাফের দমদমিয়া গ্রামের বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, “সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু এবং জব্দকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ পাচারকারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ পাচারকারী আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় দমদমিয়া চেকপোস্ট এলাকায় মাদক পাচারের সময় তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, দমদমিয়া বিওপি সংলগ্ন সড়কপথ ব্যবহার করে মাদক পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনা অনুযায়ী দমদমিয়া চেকপোস্ট এলাকায় টহল ও সতর্কতা বৃদ্ধি করা হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে টেকনাফগামী বিভিন্ন যানবাহন তল্লাশির সময় বিজিবি সদস্যরা লক্ষ্য করেন যে, একজন ব্যক্তি চেকপোস্টে পৌঁছানোর আগেই যানবাহন থেকে নেমে যায়। পরে সে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অপর এক সহযোগীর সহায়তায় পাহাড়ের ঢাল বেয়ে বিওপি সংলগ্ন সীমান্ত রেস্তোরাঁর পিছন দিয়ে মাদক পাচারের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. আতাউল্লাহ (২২) নামের ওই মাদক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে, তার অপর সহযোগী বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। আটককৃত মো. আতাউল্লাহ টেকনাফের দমদমিয়া গ্রামের বাসিন্দা। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, "সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি'র এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু এবং জব্দকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×